শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

দুই বছর পর বাবর আজমের সেঞ্চুরি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ১১৪ Time View

 

স্পোর্টস ডেস্ক : টানা দুই বছর পর টেস্টে সেঞ্চুরির দেখা পেলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। করাচি টেস্টে ১০২ রানে ব্যাট করছেন বাবর। সবশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে খেলেছিলেন ১৪৩ রানের ইনিংস। এরপর টানা ২০ ইনিংসে ৬টি ফিফটির দেখা পেলেও তা সেঞ্চুরিতে পরিণত করতে পারেননি। মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে করাচি টেস্টের দ্বিতীয় ইনিংসে পরাজয় এড়াতে নেমে দুর্দান্ত ব্যাটিং করেন বাবর আজম।  

অস্ট্রেলিয়ার করা ৫৫৬/৯ রানের জবাবে প্রথম ইনিংসে ১৪৮ রানেই অলআউট পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে ৯৭/২ রান করে পাকিস্তানকে ৫০৬ রানের বিশাল টার্গেট ছুড়ে দিয়ে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। টেস্টের চতুর্থ দিনে ব্যাটিং করা এমনিতেই কঠিন। সেই কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে নেমে ২১ রানেই দলের সেরা দুই ব্যাটসম্যান ইমাম-উল-হক ও আজহার আলীর উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় পাকিস্তান। 

তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে রাওয়ালপিন্ডিতে দুই ইনিংসেই সেঞ্চুরি করেন ইমাম-উল-হক। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে সুযোগ পাননি আজহার আলী। তিনি প্রথম ইনিংসে ১৮৫ রানের ঝকঝকে ইনিংস খেলেন।কিন্তু করাচিতে দলের বিপদে সুবিধা করতে পারেননি ইমাম-উল ও আজহার আলী। এই তারকা দুই ব্যাটারের বিদায়ের পর ওপেনার আব্দুল্লাহ শফিককে সঙ্গে নিয়ে দায়িত্বশীল ব্যাটিং করে যান অধিনায়ক বাবর আজম। 

ইতোমধ্যে ১৭১ রানের জুটি গড়েছেন তারা। অবিচ্ছিন্ন এই জুটিতেই টেস্ট ক্যারিয়ারের ৪০তম ম্যাচে ষষ্ঠ সেঞ্চুরি তুলে নিয়েছেন বাবর আজম। চতুর্থ দিনের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১৯২ রান। এখনও ৩১৪ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা। পরাজয় এড়াতে হলে বুধবার শেষ দিনে পুরো তিন সেশন ব্যাট করতে হবে পাকিস্তানকে। তাহলে জয় না হোক ড্র নিশ্চিত। চতুর্থ দিনের খেলা শেষে ১০২ ও ৭১ রানে অপরাজিত আছেন বাবর আজম ও আব্দুল্লাহ শফিক। 

 

 

কিউএনবি/আয়শা/১৫ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit