বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

ওল্ড ট্র্যাফোর্ডে আজ ম্যানইউ-অ্যাতলেতিকো মহারণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৭২ Time View

 

স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ঘরের মাঠে রাতে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলবে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথম লেগে রোনালদোরা ড্র ১-১ গোলে করেছে অ্যাতলেতিকোর মাঠে। আজ রাতে ওল্ড ট্র্যাফোর্ডে যারাই জিতবে তারাই যাবে কোয়ার্টার ফাইনালে। রাত ২টায় শুরু হবে ম্যাচটি। আগের ম্যাচে হ্যাটট্রিক করে ম্যানইউয়ের সবচেয়ে বড় তারকা ক্রিস্তিয়ানো রোনালদোও প্রস্তুত। আর অ্যাতলেতিকো বরাবরই তাঁর প্রিয় প্রতিপক্ষ। করোনার কারণে টটেনহামের বিপক্ষে খেলতে না পারা ব্রুনো ফার্নান্দেজও আজ মাঠে নেমে যেতে পারেন। ওদিকে, অ্যাতলেতিকো পাচ্ছে না ডিফেন্ডার হোসে হিমেনেসকে।

ম্যাচের আগের দিন রোনালদোকে নিয়ে বেশ আশাবাদী ম্যানইউ কোচ, ‘তার (রোনালদো) পারফর্মেন্স খুবই ভালো। আশাকরি, আগামীকালও (আজ রাত) সে এমন পারফর্মেন্স করবে। কে জানে, সে হয়তো এ ম্যাচেও সে হ্যাটট্রিক করে ফেলবে। দেখা যাক। আমরা জিততে চাই। আমাদের সমর্থকরা সবসময় আমাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তারা জানে আমরা জয়ের কতটা মুখিয়ে থাকি। আগামীকালও (আজ রাত) আমাদের লক্ষ্য একই থাকবে।  

 

 

কিউএনবি/আয়শা/১৫ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit