বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম

এই জয়ের অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না : নিগার সুলতানা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ১৭১ Time View

 

স্পোর্টস ডেস্ক : ১৯৯৯ সালে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলতে গিয়ে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ পুরুষ দল। যা ছিল বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় জয়।  ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের নারীরা প্রথম শিকার বানাল ওই পাকিস্তানকে। নিউজিল্যান্ডের হ্যামিল্টনে নিজেদের তৃতীয় ম্যাচে আজ পাকিস্তানকে ৯ রানে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে নিগার সুলতানারা।

ম্যাচ শেষে উচ্ছ্বসিত বাংলাদেশ অধিনায়ক। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধিনায়ক নিগার সুলতানা বলেন, ‘এই জয়ের অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। আমি জানতাম এখানে স্পিনাররা আধিপত্য বিস্তার করবে। আমরা পাকিস্তানকে ভালোভাবে জানি। বাছাইপর্বেও তাদেরকে হারিয়েছিলাম আমরা। মেয়েরা কঠোর পরিশ্রম করেছে। একটি জয় অনেক আত্মবিশ্বাস এনে দেয়। আমরা উন্নতি করছি। ’

উল্লেখ্য যে, আজ বাংলাদেশের দেওয়া ২৩৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেটে ২২৫ রান করতে সমর্থ হয় পাকিস্তান। ৮ ওভারে ৩৮ রানের বিনিময়ে তিন উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের ফাহিমা খাতুন। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১৮ মার্চ। মাউন্ট মঙ্গানুইয়ে সে ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।

 

 

কিউএনবি/আয়শা/১৪ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit