শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

বাংলা হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পাটবীজ আমদানি শুরু

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ১৪০ Time View

 

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : এক যুগেরও বেশি সময় বন্ধ থাকার পর আবারও বাংলা হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পাটবীজ আমদানি শুরু হয়েছে।ভারত থেকে পাটবীজ বোঝাই ৬টি ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে আমদানি শুরু হয়। হিলি স্থলবন্দরের মোঃ আজিজুল ইসলাম রেন্টু নামে এক ব্যক্তি আমদানি কারকের প্রতিনিধি হিসেবে ভারত থেকে বীজ আমদানি করছেন।প্রথম দিনে গত শনিবার থেকে আজ সোমবার পর্যন্ত ভারতীয় ৬ ট্রাকে ১২৬ মেট্টিক টন পাটবীজ আমদানি হয়েছে বলে নিশ্চিত করেছেন হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাব।

পাটবীজ আমদানিকারক আজিজুল ইসলাম রেন্টু বলেন, দেশের চাহিদা মোতাবেক ভারত থেকে বিভিন্ন বীজ আমদানি করে থাকি। তবে দীর্ঘ সময় ধরে ভারত থেকে পাটবীজ আমদানি বন্ধ ছিলো। সর্বশেষ ২০০৮ সালের পর আর এ বন্দর দিয়ে পাটবীজ আমদানি হয়নি। দীর্ঘ সময় বন্ধের পর দেশে চাহিদা থাকায় হিলি স্থলবন্দর দিয়ে আবারও পাটবীজ আমদানি শুরু করেছি। আমদানি করা এসব পাটবীজ ঢাকাসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে সরবরাহ করা হবে। এতে দেশের পাটের উৎপাদন ব্যাপক বৃদ্ধি পাবে বলে আশা করি।

কিউএনবি/অনিমা/১৪ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit