শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

 জমি দখল করে ঘর নির্মাণ ও গাছের চারা রোপনের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ৮৬ Time View

 

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী উপজেলার পশ্চিম গৌরিপাড়া গ্রামের মোঃ জয়নাল আবেদীনের পুত্র মোঃ মাহাবুব রশিদের আলাদিপুর ইউপির ভিমলপুর মৌজায় প্রতিপক্ষ আজাহার ইসলাম জুয়েল জোর পূর্বক তার ভিমলপুর মৌজার জে.এল- ৪৭, খতিয়ান নং- এসএ ১৩২, দাগ ৭৭২, রকম- ডাঙ্গা, জমির পরিমাণ ৪.২৮ এর মধ্যে ৫৫ শতক তৎমধ্যে ২৫ শতক জমি জবরদখল করে সেখানে টিনসেড ঘর নির্মাণ ও ফলজ গাছ রোপণ করার প্রতিবাদে জমির মালিক মোঃ মাহাবুব রশিদ, ফুলবাড়ী থানা প্রেস ক্লাবে গতকাল সোমবার এক সংবাদ সম্মেলন করেন। ফুলবাড়ী উপজেলার গৌরিপাড়া গ্রামের মোঃ জয়নাল আবেদীন এর পুত্র মোঃ মাহাবুব রশিদ এর ফুলবাড়ী থানা প্রেস ক্লাবে প্রতিপক্ষ আজাহার ইসলাম জুয়েল এর বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ০২/০২/২০২২ইং তারিখে সন্ধ্যা ৬টায় ভিমলপুর মৌজার আলাদিপুর ইউনিয়নে বুধবার গভীর রাত্রিতে প্রতিপক্ষ আজাহার আলী জোর পূর্বক তার লোকজন নিয়ে জমি দখল করার চেষ্টা করে। এই ঘটনায় আমি গত ০৩/০২/২০২২ ইং তারিখে ফুলবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করি। যাহার নং-১২৮, তারিখ-০৩/০২/২০২২ইং।

গত ০৮/০৩/২০২০ ইং তারিখে দিনাজপুর অতিরিক্ত জেলা জজ ম্যাজিস্ট্রেট সিআরপিসি আদালত ফুলবাড়ী থানাতে ৪জনকে আসামি করে ১৪৪ ধারা দায়ের করি। যাহার স্মারক নং-১৯১, ০৮/০৩/২০২২ ইং। আদালত এই মর্মে ফুলবাড়ী থানাকে নির্দেশ দেন যে, সেখানে যাতে কোন আইন শৃঙ্খলার অবনতি হতে না পারে সেই বিষয়ে নির্দেশ প্রদান করেন।গতকাল সোমবার প্রতিপক্ষ মৃত নুরুল ইসলামের পুত্র মোঃ আজাহার আলী (৫২), সাং- সুজাপুর, মোঃ সইমুদ্দিনের পুত্র মোঃ মাসুদ আলী, মোঃ দেলোয়ার হোসেন (৪৫), আরাফাত আলীর পুত্র মোঃ আফজাল হোসেন (৪৬), উভয়ের সাং- ভিমলপুর, ফুলবাড়ী, দিনাজপুর। তাদের বিরুদ্ধে আমি মাহাবুব আলম বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত দিনাজপুর এর স্মারক নং-১৯১, তারিখ- ০৯/০৩/২০২২ ইং, মামলা নং-৬৭পি/২০২২, ধারা-১৪৪- দাখিল করলে ফুলবাড়ী থানা উভয় পক্ষকে শান্তিশৃঙ্খলা ভঙ্গ যাতে না হয় সে বিষয়ে থানার এসআই মোঃ মোজাফ্ফর রহমান নোটিশ প্রদান করেন।

নোটিশ পাওয়ার পর আমি মোঃ মাহবুব আলম জানতে পারি প্রতিপক্ষরা ১৫-২০জন খারাপ প্রকৃতির লোকজন নিয়ে আমার পৈত্রিক সম্পত্তি দখল করে গত ১৩/০৩/২০২২ইং তারিখে গভীর রাত্রীতে টিনসেড ঘর ও গাছপালা রোপন করেন। আমি বাঁধা দিতে গেলে তারা আমাকে নানাভাবে প্রাণনাশের হুমকি দেন।
প্রতিপক্ষ মোঃ আজাহার আলী জুয়েল এর সাথে গতকাল সোমবার মাহাবুব আলমের জমি দখল করে টিন সেট ঘর ও গাছ পালা রোপনের বিষয়ে মোবাইল ফোনে যোগযোগ করলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।এই ঘটনায় বাধ্য হয়ে ফুলবাড়ী থানা প্রেসক্লাবে প্রতিপক্ষদের বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলন করি। এ সময় ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ জমির মালিকের লোকজন উপস্থিত ছিল।

কিউএনবি/অনিমা/১৪ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit