বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের চিঠি: বোয়িংয়ের আড়ালে বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের নতুন ভূরাজনৈতিক সমীকরণ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী হোয়াটসঅ্যাপে এআই দিয়ে তৈরি ছবি-ভিডিও চেনাতে আসছে নতুন ফিচার রাজা চার্লসকে স্বাক্ষরিত ব্যাট উপহার দিলেন বাবর আজম প্রধানমন্ত্রী তার সুবিধামতো সময়ে ভারতে যাবেন: চিফ হুইপ পাকিস্তানকে ‘দুর্বল দল’ বলায় দুঃখ প্রকাশ ব্রডের মাঝ আকাশে অসুস্থ পাইলট, বিপদ সংকেত পাঠিয়ে নামল ইন্ডিগোর বিমান বিচ্ছেদের পর কার কাছে ফিরেছেন খুশি কাপুর, কে তিনি? মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে কী বিষয়ে আলোচনা হলো জামায়াত আমিরের অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত এলিনা শাম্মী

শোবার ঘর থেকে রান্নাঘর, কিলবিল করছে সাপ!

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ৬৫ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : একটু একটু করে গরম বাড়ছে। সেইসঙ্গে সাপের উপদ্রবও বাড়ছে। তার জেরে আতঙ্কে আক্ষরিক অর্থেই ঘুম উড়ে গেছে ভারতের জলপাইগুড়ির ধূপগুড়ি শহরের বাসিন্দাদের। গত কয়েক দিনে বেশ কয়েকটি গোখরো সাপ উদ্ধার হয়েছে শহর থেকে।

গরম পড়তেই যখন তখন তাদের ডাক পড়ছে সাপ উদ্ধারের জন্য। নাওয়া খাওয়া ভুলে সাপ উদ্ধারে বেরিয়ে পড়তে হচ্ছে ডুয়ার্সের সর্পপ্রেমী একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যদের। 

মাস খানেকের মধ্যে ধূপগুড়ির বিভিন্ন প্রান্ত থেকে ধরা পড়েছে মোট আটটি গোখরো। সাপগুলি পাওয়া গিয়েছে কারও শোবার ঘরে, কারও বা রান্নাঘরে।

রবিবার সেই সাপগুলি বন দফতরের হাতে তুলে দেন ওই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। বনকর্মীরা ওই সাপগুলি গয়েরকাটা-মরাঘাট রেঞ্জের অন্তর্গত সাউথ মরাঘাট জঙ্গলে ছেড়ে দিয়েছেন। মরাঘাট রেঞ্জের কর্মকর্তা রাজকুমার পালের কথায়, ‘‘গরম পড়তে শুরু করেছে বলে সাপগুলি বেরিয়ে এসেছে। আমরা ওগুলিকে জঙ্গলে ছেড়ে দিয়েছি।’’

ধূপগুড়ির এক বাসিন্দার কথায়, ‘‘আমাদের মনে ‘সাপ’ শব্দটা শুনলেই তো আতঙ্ক তৈরি হয়। ধূপগুড়ি শহরে এমন ঘটনাও ঘটেছে। বন দফতর সাপ সম্পর্কে সচেতনতা শিবির করলে ভয়টা অনেক বেশি কাটবে। পুরসভা এলাকা সাফ করলে ভাল হয়।’’ সূত্র: আনন্দবাজার

কিউএনবি/অনিমা/১৩ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit