শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

‘পাকিস্তানে ক্রিকেট ফেরা উচিত নয়’

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ৭২ Time View

 

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে করাচি টেস্টে পাকিস্তানের কৌশল দেখে বিরক্ত অস্ট্রেলিয়ার ফ্রিল্যান্স সাংবাদিক জেমস মটারশিড। তিনি বলেছেন, পাকিস্তান যদি এভাবে চালিয়ে যায়, তাহলে দেশটিতে ক্রিকেট ফেরা উচিত নয়। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের উইকেট নিয়ে বেশ সমালোচনা হয়েছে। উইকেটে বোলারদের জন্য কিছু না থাকায় ভেন্যুর কপালে জুটেছে একটি ডিমেরিট পয়েন্ট।

রাওয়ালপিন্ডির মতো করাচি টেস্টের উইকেটও একই রকম মনে হচ্ছে। করাচির প্রাণহীন উইকেটের সঙ্গে শনিবার প্রথম দিন যুক্ত হয়েছে পাকিস্তানি বোলারদের ‘নেতিবাচক’ বোলিং। আক্রমণাত্মক বোলিংয়ে উইকেট তুলে নেওয়ার পরিবর্তে প্রতিপক্ষের রান আটকে রাখায় রক্ষনাত্মক বোলিং করেছে পাকিস্তান।করাচিতে বিরক্তিকর ক্রিকেট আর পাকিস্তানি বোলারদের নেতিবাচক বোলিং দেখে সাবেক অস্ট্রেলীয় বোলার মাইকেল কাসপ্রোভিচ রসিকতা করেই বলেছেন, পাকিস্তানি বোলাররা খুব সম্ভবত এমন একটা কৌশল গ্রহণ করেছে, যাতে অস্ট্রেলীয় ব্যাটসম্যানরা বিরক্ত হয়ে আউট হয়ে যান।

শাহিন শাহ আফ্রিদি, হাসান আলী, নুমান আলী ও ফাহিম আশরাফদের বোলিং দেখে হতাশ পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াকার ইউনিস। তিনি বলেন, এ মুহূর্তে আমি পাকিস্তান দলের যে কৌশল দেখছি, তাতে মনে হয়, তারা প্রথম দিনই খেলাটা ড্র করতে চাচ্ছে। অস্ট্রেলিয়ার চ্যানেল নাইনের ধারাভাষ্যকার ম্যাথু থম্পসন পাকিস্তানি বোলারদের ক্রমাগত লেগ স্টাম্পের বাইরে বোলিং করে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করে টুইটারে লিখেছেন, ব্যাটসম্যান লেগ স্টাম্পের বাইরে দাঁড়িয়েছে। উইকেটকিপার লেগ স্টাম্পের বাইরে অবস্থান নিয়েছে। এসব কী! এগুলো নিষিদ্ধ করা উচিত। এসব আর কিছুই নয়, ক্রিকেটের প্রতি আঘাত।

পাকিস্তান সিরিজে টেলিভিশন ধারাভাষ্যকারের দায়িত্বে থাকা দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার মাইক হেইসম্যান বলেন, আমি নিশ্চিত নই, এ ধরনের নেতিবাচক পরিস্থিতিতে আম্পায়াররা হস্তক্ষেপের কথা ভেবেছেন কি না। তাদের চোখে কোনো কিছু যদি অতিরিক্ত নেতিবাচক ঠেকে, তাহলে তারা সেটিতে হস্তক্ষেপ করতে পারেন। প্রসঙ্গত, ২০০৯ সালে লাহোরে শ্রীলংকা ক্রিকেট দলকে বহনকারী বাসে সন্ত্রাসী হামলার পর থেকেই পাকিস্তান সফরে যেতে সাহস পাচ্ছেনা ক্রিকেট খেলুড়ে বড় দলগুলো। গত বছর পাকিস্তান সফরে গিয়েও ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে নিরাপত্তার অজুহাত দিয়ে সফর বাতিল করে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ২৪ বছর পর পাকিস্তান সফরে গেলো অস্ট্রেলিয়া।

 

 

কিউএনবি/আয়শা/১৩ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit