বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

‘কোহলি ২০০ টেস্ট খেললেও আমি অবাক হব না’

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৬২ Time View

 

স্পোর্টস ডেস্ক : ভারতের সাবেক অধিনায়ক ও বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলিকে কেউই স্পর্শ করতে পারবে না বলে মনে করেন ভারতের সাবেক অধিনায়ক আংশুমান গায়কোয়াড়। এ ছাড়া টেন্ডুলকারের রেকর্ড স্পর্শ করতে পারলে সেটা একমাত্র  কোহলিই পারবেন বলে তার মত।   তিনি বলেন, বর্তমান ভারতীয় দলের কোনো খেলোয়াড় যদি টেন্ডুলকারের অসংখ্য ব্যাটিং রেকর্ডের কাছাকাছিও যেতে পারে তবে সেটা কোহলিই। একই সঙ্গে তিনি কোহলির দুর্দান্ত ফিটনেসেরও প্রশংসা করেন।

পরিসংখ্যান, পারফরম্যান্স যা-ই হোক না কেন বর্তমান ভারতীয় দলের একজন খেলোয়াড় যদি টেন্ডুলকারের অসংখ্য ব্যাটিং রেকর্ডের কাছাকাছি যেতে পারেন, তিনি হলেন কোহলি। সদ্যই তিনি শততম টেস্ট খেলেছেন। নিউজ ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে গায়কোয়াড় বলেন, ‘১০০ টেস্ট ম্যাচ খেলা অনেক বড়  কৃতিত্বের। এভাবেই এগিয়ে যাবে সে। ১০০ টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা পার্থক্য গড়ে দেয়। কোহলি যত দিন ফিট থাকবে তত দিন তাকে স্পর্শ করা যাবে না। সে নিজের ফিটনেসের ব্যাপারে এতটাই সচেতন যে সে যদি ২০০ টেস্ট খেলে আমি অবাক হব না। সাত-আট বছর নয়। কোহলি যেভাবে খেলছে তাতে আরো ১০ বছর খেলবে। ‘

১৯৯৭ সাল থেকে ভারতের কোচ ছিলেন গায়কোয়াড়। ওই সময় ক্যারিয়ারের সেরা ফর্মে ছিলেন টেন্ডুলকার। ১৯৯৮ সালে টেস্ট ও ওয়ানডে মিলিয়ে ৪২ ইনিংসে ৬৮.৬৭ গড়ে ২৫৪১ রান করেছিলেন টেন্ডুলকার। গায়কোয়াড় বলেন, ‘ভারতীয় ক্রিকেটে বড় অ্যাডভান্টেজ হবে কোহলি। সে  শুধু পারফর্মই করে না, দলকে সামনে থেকে নেতৃত্ব দেয়। খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে কোহলি এখন যথেষ্ট অভিজ্ঞ। সে বিশ্বকে দেখিয়েছে এগিয়ে যাওয়াই তার লক্ষ্য, পেছন ফিরে তাকানোর ব্যাপার নেই। ‘

টেস্টে ২৭টি ও ওয়ানডেতে ৪৩টি সেঞ্চুরি রয়েছে কোহলির। তবে ২০১৯ সাল থেকে তিনি তিন অঙ্কের দেখা পাচ্ছেন না। গায়কোয়াড় আরো বলেন, ‘সে হার পরাজয় মানে না। অনেক বেশি পজিটিভ। শেষ পর্যন্ত হাল না ছাড়া ক্রিকেটার কোহলি। কোহলির মনোভাব, ব্যক্তিত্ব এবং তার কাজই বুঝিয়ে দেয় সে ছাড়ার মানুষ নয়। সে শেষ পর্যন্ত লড়বে। সারা বিশ্ব দেখেছে সেটা। ছেলেরা দলে এসেছে, ছিটকে গেছে। নতুন ছেলেরা এসেছে, কোহলি দেখিয়েছে, দেশের বাইরেও পারফর্ম করা যায়। ‘

 

 

কিউএনবি/আয়শা/১২ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit