শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

ভোলাহাটে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের নকআউট উদ্বোধন

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ১১১ Time View

 

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : ভোলাহাটে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের নকআউট পর্ব খেলার উদ্বোধন হয়েছে। শনিবার (১২ মার্চ) বিকেল সাড়ে ৪ টার দিকে ভোলাহাট মুক্তিযোদ্ধা প্রজন্ম যুব সংসদের উদ্যোগে রামেশ্বর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ উম্মে তাবাসসুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মোঃ জিয়াউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গোহালবাড়ি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ, সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নুরুল হক, মোঃ মুনিরুদ্দীন মুন্টু, ভোলাহাট গোমস্তাপুর নাচোল মুক্তিযোদ্ধা সন্তান সমন্বয়ক মোসাঃ সাবিহা শবনম কেয়াসহ অন্যান্যরা।

খেলা পরিচালনা করেন, মোঃবাবুল আক্তার, সহকারী পরিচালক মোঃ হানিফ হাসান ও মোঃ মিজানুর রহমান। নকআউট পর্বের উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন রহনপুর বেগুন বাড়ী ফুটবল দল ও ভোলাহাট বাহাদুরগঞ্জ ক্রীড়া সংঘ। ২০ মিনিট করে মোট ৪০ মিনিটের খেলায় ১-০ গোলে রহনপুর বেগুনবাড়ী ফুটবল দল বিজয় ছিনিয়ে নেয়। শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সভাপতি মোঃ রাজু আহমেদ বলেন,গত বছরের ৬ মে ২৪ টি দলের অংশগ্রহণে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা শুরু হয়। নকআউট পর্বে ১৬ টি দল প্রতিযোগিতা করবেন।

 

 

কিউএনবি/আয়শা/১২ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit