বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

নওগাঁ পৌর ক্ষুদ্র চাউল ব্যবসায়ী সমিতির ৩৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ১১২ Time View

 

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁ পৌর ক্ষুদ্র চাউল ব্যবসায়ী সমিতির ৩৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫টায় শহরের পৌর ক্ষুদ্র চাউল ব্যবসায়ী সমিতির চত্তরে নওগাঁ পৌর ক্ষুদ্র চাউল ব্যবসায়ী সমিতির আয়োজনে এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম রফিক। নওগাঁ পৌর ক্ষুদ্র চাউল ব্যবসায়ী সমিতির সভাপতি মোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ পৌর ক্ষুদ্র চাউল ব্যবসায়ী সমিতির উপদেষ্টা আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম, আলহাজ্ব মোঃ মুনছুর আলী, আনিছুর রহমান পটল, সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মকবুল হোসেন সহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য ও সাধারণ সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় সভায় নওগাঁ পৌর ক্ষুদ্র চাউল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক উত্তম সরকার গত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠন ও অনুমোদন ও ১ ডিসেম্বর ২০২১ইং সাল হতে ৩১ জানুয়ারি ২০২২ইং সালের আয় ও ব্যয় হিসাব পর্যালোচনা ও অনুমোদন এবং সাংগনিক আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ বিষয় প্রস্তাব উপস্থাপন করেন। পরে সন্ধ্যায় বার্ষিক সাধারণ সভার ২য় অধিবেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক সনি। পরিশেষে প্রীতিভোজ অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

 

 

কিউএনবি/আয়শা/১২ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit