রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

নাটকের অবসান; কাল দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন সাকিব

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৮০ Time View

 

স্পোর্টস ডেস্ক : নাটকের অবসান। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকে মন গলেছে সাকিবের। আজ শনিবার মিরপুর শেরে বাংলায় সেই বৈঠক শেষে বিসিবি সভাপতি সাংবাদিকদের বলেছেন, সাকিব দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলবেন। আগামীকাল রবিবার তিনি আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছাড়বেন। তবে ওয়ানডে আর টেস্ট সিরিজের সব ম্যাচেই সাকিব খেলবেন কিনা তা নিশ্চিত করতে পারেননি পাপন। এসময় সাকিব তার পাশেই ছিলেন।

সাকিবের দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে নাটক কম হয়নি। মাস দুই আগে থেকেই আইপিএলে দল পাওয়ার আশায় সাকিব দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজ থেকে ছুটি চেয়েছিলেন। পরে যখন আইপিএলের কোনো দলই তাকে নিল না, তখন নাকি তিনি বিসিবি সভাপতির কাছে আফ্রিকা সফরে দুই ফরম্যাটেই খেলার স্বীকারোক্তি দিয়েছিলেন। কিন্তু গত ৬ মার্চ ফের দৃশ্যপট বদলে যায়। বিজ্ঞাপনী কাজে দুবাই যাওয়ার আগে সাকিব বলে যান, তিনি মানসিকভাবে বিপর্যস্ত হওয়ায় সফরে যাবেন না।

এতে বেজায় চটে যান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি সাংবাদিকদের বলেন, ‘হোয়াই? কিভাবে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়? ধরেন ওকে আইপিএলে নেওয়া হলো, তখন কি ও নিজেকে মানসিকভাবে বিপর্যস্ত বলত?’ এরপর সাকিবকে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে ছুটি দেওয়া হয়। তার এসব স্বেচ্ছাচার  নিয়ে ক্ষোভ প্রকাশ করেন টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন এবং প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তবে আজ সব মিটে যাওয়ায় সাকিবের ছুটি নিতে হচ্ছে না।

 

 

কিউএনবি/আয়শা/১২ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit