বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫ নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড পূজার বিরতি শেষে সাজেক সড়কে ফের অনির্দিষ্টকালের অবরোধ ডাক ছোট যমুনার বুকে বর্ণিল নৌবহর, প্রতিমা বিসর্জনে শেষ হলো নওগাঁর দুর্গোৎসব

সাতটি মানবিক করিডর চালু করল ইউক্রেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ৮৪ Time View

 

আন্তর্জাতিক ডেসক্ : রুশ বাহিনীর কবল থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে সাতটি মানবিক করিডর আজ বৃহস্পতিবার চালু করেছে ইউক্রেন। মানবিক করিডরগুলোর মধ্যে দক্ষিণাঞ্চলের মারিউপোল শহরও রয়েছে। সে দেশের উপ-প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক এ তথ্য জানিয়েছেন। মানবিক করিডর এমন এলাকা, যেখানে সামরিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকে এবং বেসামরিক নাগরিকদের সুবিধাজনক স্থানে সরিয়ে নেওয়ার সুযোগ থাকে।

সাময়িক যুদ্ধবিরতির আওতায় উত্তর-পূর্বাঞ্চলের শহর সুমি থেকে ইতোমধ্যেই বেসামরিক লোকজন অন্যত্র চলে যাওয়া শুরু হয়েছে। সেখানকার গভর্নর এ তথ্য জানিয়েছেন বলে দাবি করেছে বিবিসি। ইউক্রেন ও রাশিয়া উভয়েই মানবিক করিডর চালু করার ব্যাপারে একমত হয়েছে। আজ বিকেলে দেশ দুটির প্রতিনিধিরা তুরস্কে বৈঠকে বসার কথা রয়েছে। মারিউপোল শহরের প্রসূতি ও শিশু হাসপাতালে রাশিয়ার হামলার জেরে চরম সমালোচনার পর মানবিক করিডর দেওয়ার ঘোষণাটি আসে।
সূত্র: বিবিসি।

 

 

কিউএনবি/আয়শা/১০ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit