রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

‘বুস্টার ডোজের ক্যাম্পেইন খুব শিগগিরই শুরু’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ৮৪ Time View

 

ডেস্ক নিউজ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বুস্টার ডোজের ক্যাম্পেইন খুব শিগগিরই শুরু হচ্ছে। আমরা আহ্বান করবো যারা এখনো বুস্টার ডোজ টিকা নেননি, তাদের টিকা দেওয়ার ব্যবস্থা হচ্ছে। তারা যেন বুস্টার ডোজ নিয়ে সুরক্ষিত থাকেন। বৃহস্পতিবার দুপুর ২টায় বিশ্ব কিডনি দিবস উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজি কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
 
তিনি বলেন, আমরা ২২ কোটি ডোজ টিকা দিয়েছি। এর মধ্যে রয়েছে সাড়ে ১২ কোটি প্রথম ডোজ এবং সাড়ে আট কোটি দ্বিতীয় ডোজ এবং প্রায় ৫০ লাখ বুস্টার ডোজ। টিকা দেওয়ার পেছনে বাংলাদেশের প্রায় ৪০ হাজার কোটি টাকা খরচ হয়েছে। এটা একটা বিরাট অর্জন বলে আমি মনে করি। পৃথিবীর মধ্যে টিকাদানে আমরা অষ্টম অবস্থানে রয়েছি।

তিনি আরও বলেন, অসংক্রামক রোগে বাংলাদেশের প্রায় ৬৭ শতাংশ লোক মারা যান। কিডনি রোগে প্রতিদিন ৭০ থেকে ৮০ জন লোক মৃত্যুবরণ করেন। কিডনি ফেইলিওর এর অন্যতম কারণ অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ। অনেক বেশি ওজনের কারণেও কিডনি নষ্ট হয়। আমাদের দেশে প্রায় দুই কোটি লোক কিডনি জনিত রোগে আক্রান্ত। প্রতিবছর ৩০ থেকে ৪০ হাজার লোকের কিডনি ফেইলিওর হয়। প্রতি বছর ২৫ থেকে ৩০ হাজার লোক কিডনি বিকল হয়ে মারা যান। সুতরাং এটাকে আমাদের অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে।

ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজির পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব সাইফুল হাসান বাদল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম।

 

 

কিউএনবি/আয়শা/১০ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit