বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম

আইসিসি র‌্যাংকিং : শীর্ষ দশে নাসুম, উন্নতি হয়েছে লিটনের

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ৮৭ Time View

 

স্পোর্টস ডেস্ক : ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টি-টোয়েন্টি বোলিং তালিকায় শীর্ষ দশে জায়গা পেয়েছেন বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ। ব্যাটারদের তালিকায় উন্নতি হয়েছে লিটন দাসের। সদ্য শেষ হওয়া বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক লিটন। ২ ইনিংসে ৭৩ রান করেন তিনি। প্রথম ম্যাচে ৬০ রানের নান্দনিক ইনিংস খেলেন লিটন। এতে ২৬ ধাপ এগিয়ে ৪৬১ রেটিং নিয়ে র‌্যাংকিংয়ে ৪৯তমস্থানে জায়গা করে নিয়েছেন তিনি। 

বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে আফগানিস্তানের জয়ে প্রধান ভূমিকা রেখেছিলেন ওপেনার হযরতুল্লাহ জাজাই। তার অপরাজিত ৫৯ রানের সুবাদে বাংলাদেশের বিপক্ষে সিরিজ হার এড়ায় আফগানরা। সিরিজে সর্বমোট ৬৫ রান করার স্বীকৃতি হিসেবে  ৬ ধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠেছেন জাজাই। তালিকায় ৮০৫ রেটিং নিয়ে সবার উপরে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। সিরিজে  আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের নায়ক ছিলেন বাংলাদেশের স্পিনার নাসুম আহমেদ।

১০ রানে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। তবে দ্বিতীয় ও শেষ ম্যাচে উইকেট শূন্য ছিলেন নাসুম। তারপরও র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে তার। ক্যারিয়ারে প্রথমবারের মত শীর্ষ দশ-এ জায়গায় করে নিয়েছেন নাসুম। ৬৩৭ রেটিং নিয়ে দুই ধাপ এগিয়ে দশম স্থানে তিনি। ৭৮৪ রেটিং নিয়ে র‌্যাংকিংয়ের সেরা বোলার দক্ষিণ আফ্রিকার স্পিনার তাবরাইজ শামসি। ২৭৬ রেটিং নিয়ে অলরাউন্ডারদের তালিকার শীর্ষে আফগানিস্তানের মোহাম্মদ নবি। ২৩২ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে সাকিব আল হাসান।

 

 

কিউএনবি/আয়শা/৯ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit