শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা ঝড় ও ভারী বর্ষণ নিয়ে যে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস আজকের নামাজের সময়সূচি শুটিংয়ে দুর্ঘটনার শিকার বলিউড অভিনেত্রী জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ঘটকালি অ্যাপ আনল সিঙ্গাপুর

ঝালকাঠি বাসন্ডা চেয়ারম্যান মোবারক হোসেন মল্লিকের রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ১১৩ Time View

 

গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি : ঝালকাঠি ৬নং বাসন্ডা ইউপি চেয়ারম্যান,বীর মুক্তিযোদ্ধা,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক মো.মোবারক হোসেন মল্লিকের রোগ মুক্তি কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার আছরবাদ ঝালকাঠির কলেজ মোড়ের মল্লিক সিন্ডিকেটের কার্যালয়ে সাবেক প্যানেল চেয়ারম্যান ও বিশিষ্ট ঠিকাদার মো.মনিরুজ্জামানের উদ্যোগে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বাসন্ডা ইউনিয়ন পরিষদ মসজিদের ইমাম মো.মনিরুজ্জামান দোয়া ও মোনাজাত পাঠকরেন।

এ সময় উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলার বাবু তরুণ কুমার কর্মকার,উপজেলা আ.লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুল রসিদ হাওলাদার,পৌর কাউন্সিলার ও জেলা যুবলীগের আহ্বায়ক মো.রেজাউল করিম জাকির,আ.লীগ নেতা মো.ইদ্রিস মল্লিক,৬নং বাসন্ডা ইউনিয়ন পরিষদের নারী সদস্য মোসাম্মাত তাসলিমা বেগম,ফাহিমা বেগমসহ সকল ওয়ার্ডের ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন

ইউপি আ.লীগের সাধারণ সম্পাদক গোলেনুর বেগম,যুব-মহিলা লীগের সভাপতি ফাতেমা রোজী,জাপা নেতা মো.শহিদুল ইসলাম,মনঞ্জুরুল ইসলামসহ ৬নং বাসন্ডা ইউনিয়ন পরিষদের আনছার সদস্যরা উপস্থিত ছিলেন। মোনাজাতে একজন প্রবীণ রাজনীতিবিদ, এভাবে টানা ৯বার নির্বাচিত চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধার জন্য সকলে আল্লাহ’র নিকট তার রোগ মুক্তি কামনায় দোয়া প্রার্থনা করেন। তিনি যেন দ্রুত সময়ের মধ্যে আরোগ্য লাভ করে আমাদের মাঝে আবার ফিরে আসে সেই প্রত্যাশাই করে।

 

 

কিউএনবি/আয়শা/৯ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit