বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম
রিয়াদে ছোঁড়া হুতির ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের যেভাবে আটক হলেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক ফিফা র‌্যাংকিংয়ে রেকর্ড গড়ল মরক্কো; ব্রাজিল-আর্জেন্টিনার অবস্থান কত? লাশের ওপর দিতে পতিত ফ্যাসিস্ট আবারও ফিরতে চায় : রিজভী তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে: প্রধানমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত সাততলা বস্তির ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করে দেবে সরকার : ডিএনসিসি প্রশাসক দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে : স্পিকার মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় ২ লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার

জয়পুরহাটের কালাইয়ে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের ঘটনায় দুজন গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ১৩২ Time View

 

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের কালাইয়ে ১৪ বছর বয়সী এক বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় বুধবার ভোরে বগুড়ার শিবগঞ্জ এলাকা থেকে দুজন আসামীকে গ্রেপ্তার করেছেন কালাই থানার পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- জয়পুরহাটের কালাই পৌরসভার ধাপ মহল্লার আব্দুল আজিজ ফটুর ছেলে আবির (১৬) এবং একই গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে জাহিদুল ইসলাম (৩৩)।

মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার ১০ থেকে ১২ দিন আগে ধর্ষিতার মায়ের (৩৩) হাত ভেঙ্গ যায়। তখন তিনি বিশ্রামের জন্য তার নিজ বাড়ি কালাই পৌরসভার ধাপ মহল্লা থেকে বাবার বাড়ি শিমুলতলীতে বেড়াতে যান। তবে বাবার বাড়িতে বেড়াতে যাওয়ার আগে,প্রতিবন্ধী কিশোরী মেয়েকে তাদের একই গ্রামের এক ফুফুর (৪০) বাড়িতে রেখে যান। ঘটনার দিন গত ৬ মার্চ কিশোরীটি নিকটবর্তী চাতাল ব্যবসায়ী বজলুর রহমানের বাড়িতে বেড়াতে যায়। সেখানে সারাদিন থাকার পর কিশোরীটি সন্ধ্যায় বাড়িতে ফিরছিল।

তখন আসামীরা ওই কিশোরীকে ফুসলিয়ে চাতালের শ্রমিকদের থাকার টিনশেডে মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক তাকে দলবেধে ধর্ষণ করে। আর ধর্ষণের ঘটনা কাউকে না বলার জন্য আসামীরা ভিকটিমকে ভয়ভীতি দেখায়। পরে খবর পেয়ে ধর্ষিতার মা বাড়িতে আসেন। এরপর গতকাল মঙ্গলবার দিবাগত রাতে কালাই থানায় দুজনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলা আমলে নিয়ে পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার ভোরে বগুড়ার শিবগঞ্জ এলাকা থেকে আসামীদের গ্রেপ্তার করেন। কালাই অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এ বুধবার ভোরে বগুড়ার শিবগঞ্জ এলাকা থেকে দুজন আসামীদের গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/৯ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit