শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

নরসিংদীতে যুবকের গলাকাটা লাশ উদ্ধার 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ১০৯ Time View

 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদীতে গলাকাটা অবস্থায় দুলাল মিয়া (৩৯) নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ মার্চ) সকাল নয়টার দিকে সদর উপজেলার নজরপুর এলাকার একটি স্কুলের পেছন থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত দুলাল মিয়া সদর উপজেলার নজরপুর ইউনিয়নের নজরপুর গ্রামের আবুল হাশেম এর পুত্র। স্থানীয়রা জানায়, সকালে নজরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে পতিত জমিতে একটি মরদেহ দেখতে পায় এলাকাবাসী।

স্থানীয়দের খবরে দুলাল মিয়ার পরিবারের সদস্যরা এসে মরদেহটি শনাক্ত করে। পরে পুলিশে খবর দিলে তারা সকাল ৯ টার দিকে লাশ উদ্ধার করে। তবে দুলাল কখনথেকে নিখোঁজ ছিল সেই তথ্য জানা যায়নি। নরসিংদী মডেল থানার এসআই নূর হোসেন জানান, সকাল ৯ টার দিকে লাশটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

কিউএনবি/অনিমা/৮ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit