শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
মশা দমনে ছয় লাখ ‘বিশেষ’ মশা ছাড়বে যুক্তরাষ্ট্র সৌদি আরব-পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইরানের কড়া বার্তা চিকিৎসা নিয়ে বের হতেই হাসপাতালের ছাদ ধসে আহত নারী, সিসিটিভিতে ভয়াবহ দৃশ্য সশস্ত্র আক্রমণ প্রতিরোধে সৌদি আরবের সঙ্গে পাকিস্তান ও তুরস্কের প্রতিরক্ষা চুক্তি এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড শেষ ওভারের নাটকে ৫ হাজারতম ওয়ানডেতে স্কটল্যান্ডের রোমাঞ্চকর জয় সিন্ডিকেট ভেঙে কৃষকদের লাভ নিশ্চিত করা হবে: আইনমন্ত্রী হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না: রণধীর জয়সওয়াল দুর্বৃত্তের হামলায় উগান্ডার তারকা ফুটবলারের মৃত্যু টাকার জন্য ‌‘সি-গ্রেড’ সিনেমায় অভিনয়, অনুশোচনা থাকলেও আক্ষেপ নেই অভিনেত্রীর

২৫ কেজির ভোল মাছ পৌনে ৫ লাখ টাকায় বিক্রি

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ১৮৯ Time View

 

ডেস্কনিউজঃ বঙ্গোপসাগরে দুবলা উপকূলে জেলের জালে ধরা পড়েছে একটি বিরল প্রজাতির সামুদ্রিক ভোল মাছ। ২৫ কেজি ওজনের এই মাছটি সম্রাট নামে খুলনার এক ব্যবসায়ী নিলামে ৪ লাখ ৮০ হাজার টাকায় কিনে নেন। সেই হিসেবে প্রতি কেজির দাম পড়েছে ১৯ হাজার ২০০ টাকা।

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের দুবলা ফরেস্ট ক্যাম্পের ওসি প্রহ্লাদ চন্দ্র রায় জানান, সুন্দরবনের দুবলার চরে চলতি শুটকি মৌসুমের শেষের দিকে জেলেদের জালে বিরল প্রজাতির সামুদ্রিক এই ভোল মাছ ধরা পড়ছে। এ পর্যন্ত ছয়টি ভোল মাছ জেলেদের জালে ধরা পড়েছে এবং তা ২২ লাখ ২০ হাজার টাকায় বিক্রি হয়।

সুন্দরবনের দুবলা ফিশার ম্যান গ্রুপের সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন আহম্মেদ জানান, চলতি শুটকি মৌসুমে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে জেলেরা আশানুরূপ মাছ না পাওয়ায় হতাশায় পড়েন। প্রাকৃতিক দুর্যোগে তাদের প্রায় ১৫ মেট্রিক টন মাছ নষ্ট হয়েছে। তবে শেষ সময়ে এসে জেলেদের জালে বেশ কয়েকটি দামি মাছ ধরা পড়ায় তাদের মুখে কিছুটা হাসি ফুটেছে।

কিউএনবি/বিপুল/ ৭ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/ রাত ১১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit