সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় দেলোয়ার মীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ  ফুলবাড়ীতে আশংকাজনক ভাবে মাদকাসক্তের সংখ্যা বাড়ছে, নিশ্চিত ধ্বংসের দিকে যাচ্ছে যুব সমাজ॥ শারদীয় দূর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর বিজিবি সদস্য মোতায়েন॥ ফুলবাড়ী ২৯ বিজিবি অচিন্তপুর ও আমড়া সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে দেড় লক্ষ টাকার মাদক আটক করেন॥ ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতায় গ্রেফতার ২৪০০, আহত ৯৯৭ পুলিশ-সেবাকর্মী ফ্রান্সে লুটেরাদের কড়া বার্তা দিলেন ম্যাক্রোঁ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের প্রস্তাব নাকচ করলেন ম্যাক্রোঁ ধারাভাষ্য প্যানেল থেকে বাদ নাসের-আথারটন, নেপথ্যে কী? কানাডার সামরিক ঘাঁটিতে আগুন, ৪ সেনা নিহত ‘জমি দখল-চাঁদা তুলতে যাইনি, মাদকের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছি’

বিয়ের আগের ফটোশুট করে ফেললেন মধুমিতা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৭৮ Time View

বিনোদন ডেক্স : জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন অভিনেত্রী মধুমিতা সরকার। মাঘ মাসেই ছোটবেলার বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বাঁধছেন অভিনেত্রী। বিয়ের তারিখ এখনো প্রকাশ্যে আনেননি মধুমিতা। তবে বিয়ের আয়োজন শুরু হয়ে গেছে। মধুমিতার শুটিংয়ের চাপও রয়েছে। ধারাবাহিকের পাশাপাশি চলছে নতুন ছবি ‘অটবী’র শুটিংও। ব্যস্ততার মাঝেই বিয়ের প্রস্তুতি নিচ্ছেন মধুমিতা। চলছে কেনাকাটা, আইবুড়ো ভাত খাওয়ার পর্ব।

মধুমিতার বিয়ের তারিখ এবং গন্তব্য নিয়ে নানা খবর প্রচারিত হয়েছে। তবে সেসবের কোনোটাতেই নিশ্চিত করেননি অভিনেত্রী। তিনি জানিয়েছেন, হাতে সময় নেই ঠিকই। তবে এখনো নাকি বিয়ের তারিখ চূড়ান্ত হয়নি। জানুয়ারির শেষ সপ্তাহ অথবা ফ্রেব্রুয়ারি প্রথমেই চারহাত এক হওয়ার সম্ভাবনা রয়েছে।

শোনা গিয়েছিল, বারুইপুর রাজবাড়ি অথবা শোভাবাজার রাজবাড়ির কোনও একটিতে বিয়ে হওয়ার কথা মধুমিতা-দেবমাল্যের। এই দুই জায়গার কথা যে হবু বর-কনে ভেবেছেন, সেটা জানিয়েছেন। তবে এখনও আলোচনার পর্ব চলছে বলেই দাবি তাঁদের।

মধুমিতার কথা অনুযায়ী, কেনাকাটা ছাড়া বিয়ের তারিখ এবং বিবাহবাসরের জায়গা এখনও ঠিক হয়নি। তবে বিয়ের আগে প্রথমবার দু’জনে একসঙ্গে আইবুড়োভাত খেলেন মধুমিতা-দেবমাল্য। তাঁদের বন্ধুরা আয়োজন করেছিলেন আইবুড়োভাতের। প্রথম আইবুড়োভাতে সাদা-কালোয় সেজেছিলেন দু’জনে। মধুমিতা পরেছিলেন অফ হোয়াইট সালোয়ার কামিজ এবং হবু বর দেবমাল্যের পরনে ছিস কালো পাঞ্জাবি। এ বার কনের সাজে মধুমিতাকে দেখার জন্য অধীর অপেক্ষায় অনুরাগীরা।

 

 

কিউএনবি / মহন / ২৪ ডিসেম্বর ২০২৫,/ সন্ধা ৬:৪০

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit