রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত না হতে বললেন মন্ত্রী ইয়েমেনে হুতি ও সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৬০ ঢাকার আকাশ মেঘলা, বৃষ্টি হবে? এমবোলোর শেষ মুহুর্তের গোলে ঘরের মাঠে জয়বঞ্চিত মেসির মায়ামি ইরানের তিন তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা হাজারো দর্শকের চোখের সামনে যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত দুই পাইলট অ্যাম্বুলেন্সেই সন্তানের জন্ম দিলেন নারী হাজতি, কারা কর্তৃপক্ষের শুভেচ্ছা ইউক্রেন যুদ্ধ থামাতে মস্কোয় পুতিনের সঙ্গে ট্রাম্পের প্রতিনিধিদের বৈঠক একা হাতে মৃতপ্রায় নদীকে বাঁচিয়ে বিদেশে লোভনীয় চাকরির প্রস্তাব পেলেন তরুণ

কুড়িগ্রাম মৎস্য খামারে চাইনিজ কার্প মাছের রেণু উৎপাদন শুরু

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ৭৪ Time View

 

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারের পুকুরে চাইনিজ কার্প মাছের রেণু উৎপাদন ও অবমুক্ত করা হয়েছে। ৭ মার্চ সোমবার জেলা মৎস্য কর্মকর্তা কালি পদ রায় উপস্থিত থেকে খামারের পুকুরে চাইনিজ কার্প মাছের রেণু অবমুক্ত করেন। এ সময় কুড়িগ্রাম সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ইসমত আরা, খামার ব্যবস্থাপক মোঃ সামসুজ্জামান সহ খামারের অন্যান্য কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

জেলা মৎস্য কর্মকর্তা কালি পদ রায় জানান, দেশে বিদ্যমান চাইনিজ কার্প (সিলভার কার্প, বিগহেড কার্প ও গ্রাসকার্প) মাছগুলি অনেক আগে বাংলাদেশে আনা হয়েছিল যার জাতগুলি পর্যায়ক্রমে অনেক দুর্বল হয়ে যায়। পরবর্তীতে মৎস্য অধিদপ্তর, ঢাকা এর উদ্যোগে ব্রুড ব্যাংক স্থাপন প্রকল্প (৩য় পর্যায়) এর সহায়তায় ২০১৯ সালের জুলাই মাসে অরিজিনাল জাতের চাইনিজ কার্প (সিলভার কার্প, বিগহেড কার্প ও গ্রাস কার্প) মাছের রেণু চায়না থেকে আমদানি করা হয় এবং বিভিন্ন সরকারি খামারে প্রায় তিন বছর ধরে লালন-পালন করে ব্রুডমাছ তৈরী করা হয়।

উৎপাদিত নতুন ব্রুডমাছ হতে হ্যাচারিতে কৃত্রিম প্রজননের মাধ্যমে ডিম থেকে ৩-৪ দিন বয়সের রেণু তৈরি করা হয়। সেই রেণু অত্র খামারের পুকুরে প্রতিপালনের জন্য ছাড়া হয় এবং আগ্রহী মৎস্য চাষীদের কাছে সরবরাহ করা হয়। খামার ব্যবস্থাপক মোঃ সামসুজ্জামান জানান, অত্র খামারে গলদা চিংড়ির পিএল, জুভেনাইল, কার্প জাতীয় বিভিন্ন মাছের রেণু ও পোনা উৎপাদনের কাযর্ক্রম অব্যাহত রয়েছে। 

 

 

কিউএনবি/আয়শা/৭ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit