বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

আমরা আপনাদের দাস নই: পশ্চিমাদের ইমরান খান

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ৭৮ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার ইউক্রেনে সেনা অভিযানের ঘটনায় ইমরান খানকে নিন্দা জানানোর আহ্বান জানিয়েছিলো ইসলামাবাদ ভিত্তিক পশ্চিমা কূটনৈতিকরা। কিন্তু তাদের এই আহ্বান ভালোভাবে নেননি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি সবাইকে হুঁশিয়ারি দিলেন, বললেন,‘আপনারা কী মনে করেন আমাদের? আমরা আপনাদের কৃতদাস? আপনারা যা বলবেন, আমাদের তাই করতে হবে?’

পহেলা মার্চ ইসলাবাদ ভিত্তিক ২২ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের রাষ্ট্রদূতরা এক বিবৃতিতে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা জানাতে ইমরান খানের প্রতি আহ্বান জানান। জাতিসংঘেও রাশিয়ার নিন্দা প্রস্তাবের সায় দিতে পাকিস্তানের প্রতি আহ্বান জানান তারা। এসময় ইমরান আরও বলেন, ‘কাশ্মীর ইস্যুতে ভারতকে কিছুই বলে না পশ্চিমারা।’ তার দাবি, আফগানিস্তানে ন্যাটো বাহিনীকে সমর্থন দিয়েই বেশ ভোগান্তির শিকার হচ্ছেন পাকিস্তান।

তিনি বলেন, ‘আমরা রাশিয়ার বন্ধু, আবার আমরা আমেরিকার বন্ধু। চিন ও ইউরোপও আমাদের বন্ধু, আমরা নির্দিষ্ট কারো শিবিরে নেই।’  

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

 

 

কিউএনবি/আয়শা/৭ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit