শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

২৪ ঘণ্টায় করোনায় ৮ জনের মৃত্যু, শনাক্ত ৫২৯

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৮৫ Time View

 

ডেস্ক নিউজ : গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনা আক্রান্ত ৮ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৮৫ জনে। একই সময়ে করোনার নমুনা পরীক্ষায় ৫২৯ জন রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৭ হাজার ২৬৬ জনে।

রবিবার (৬ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৪০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৪৩ হাজার ৩৩৮ জন। ২৪ ঘণ্টায় ২০ হাজার ৬২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২০ হাজার ১৩২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৬৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের ১৪ দশমিক ৪০ শতাংশ।

মারা যাওয়াদের মধ্যে ৬ জন পুরুষ ও ২ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগের ৪ জন, চট্টগ্রামের ২ জন ও খুলনা বিভাগের ২ জন। এর আগে, শনিবার (৪ মার্চ) করোনাভাইরাসে ১৩ জনের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছিল ৩৬৮ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

 

 

কিউএনবি/আয়শা/৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit