বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ ব্যাটিং ধসের পর হাল ধরেছেন সাইফ-ইমন শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫ নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

‘চা রপ্তানির পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে’

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৯২ Time View

 

ডেস্ক নিউজ : বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম বলেন, ‘দেশে এখন চায়ের উৎপাদন ক্রমবর্ধমান পর্যায়ে রয়েছে। বর্তমানে দেশের অভ্যন্তরীণ চাহিদার তুলনায় আমাদের চায়ের উৎপাদন বেশি হচ্ছে। চা রপ্তানির পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। সেজন্য আমরা বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছি। চা রপ্তানির ক্ষেত্রে গুণগতমানের চা উৎপাদনের কোনো বিকল্প নেই।’

আজ রবিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটে মিলনায়নে টি টেস্টিং এন্ড কোয়ালিটি কন্ট্রোল কোর্সের  প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী দিনে প্রধান অতিথি বক্তব্য তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘মূলত, আমাদের টি প্লান্টার’সগণ টি টেস্টিং বিষয়টি ইনফরমালি শিখে থাকেন। এ বিষয়ে এটাই প্রথম একটি ফরমাল কোর্স। এই কোর্সে অংশগ্রহণকারীরা প্রাতিষ্ঠানিকভাবে টি টেস্টিং বিষয়ে দক্ষতা অর্জন করতে সক্ষম হবেন। চা শিল্পের সাথে সম্পৃক্ত অংশীজনদের আন্তরিকতায় বাংলাদেশের চা শিল্প উত্তরোত্তর সমৃদ্ধ হবে।’ 

প্রকল্প উন্নয়ন ইউনিট’র (পিডিইউ) ভারপ্রাপ্ত পরিচালক ড. এ. কে. এম. রফিকুল হক এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মোহাম্মদ আলী, বাংলাদেশ চা বোর্ডের সচিব মোহাম্মদ রুহুল আমীন, ফিনলে ভাড়াউড়া ডিভিশনের জেনারেল ম্যানেজার জি এম শিবলী। বাংলাদেশ চা বোর্ডের শ্রীমঙ্গলস্থ প্রকল্প উন্নয়ন ইউনিটে (পিডিইউ) চা উৎপাদন এবং ব্যবসার সাথে জড়িতদের দক্ষতা উনয়নকল্পে সাত দিনের এই প্রশিক্ষণ কোর্সে সিনিয়র টি প্লান্টার, ব্রোকার্স হাউজের অভিজ্ঞ টি টেস্টার, বিটিআরআই ও পিডিইউর বিভিন্ন  কর্মকর্তাসহ দেশের বিভিন্ন অঞ্চল হতে আগত চা শিল্পের সাথে জড়িত প্রায় ৬০ জন অংশ নেন। 

 

 

কিউএনবি/আয়শা/৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit