শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম
সাবেক স্ত্রীর বিয়ে, ছেলেকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার আশুলিয়ায় বিস্ফোরণে দায়ীদের বিচার, ক্ষতিপূরণ ও শ্রমিকদের পাওনা পরিশোধের দাবি বন্দুকের ভঙ্গিতে গোল উদযাপন, লাল কার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার মাদারীপুরের শিবচরে বিকল বাসে হানিফ পরিবহনের ধাক্কা, নিহত ৩ দেশকে যারা তাবেদার রাষ্ট্র করতে চায়, তাদের প্রতিরোধ করবে বিএনপি: রিজভী ফিফা আসিয়ান কাপে হার দিয়ে শুরু করলো বাংলাদেশ সায়রা জাহান সুপ্তি’র জীবনালেখ্যঃ অচেনা গন্তব্যে বিশ্বমঞ্চে বিরল নজির: বাবা ও মায়ের পর জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে তারেক রহমানের পাঁচ প্রস্তাব সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে?

কপিল দেবের বিরল রেকর্ড ভাঙলেন জাদেজা

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৭৯ Time View

 

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে মোহালি টেস্টের প্রথম দিন যে কাজটি শুরু করেছিলেন ঋষভ পন্থ, শনিবার দ্বিতীয় দিন সেটিকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেলেন রবীন্দ্র জাদেজা। এদিন নিজের কেরিয়ারের সর্বোচ্চ স্কোরটি করে ফেললেন ভারতের এই অলরাউন্ডার। ভাঙলেন কিংবদন্তি কপিল দেবের ৩৬ বছরের পুরনো রেকর্ড।

১৯৮৬ সালে এই শ্রীলঙ্কার বিপক্ষেই টেস্টে সাতে নেমে ১৬৩ রানের ইনিংস খেলেছিলেন কপিল দেব। এতদিন কপিলের এই ইনিংসটাই ছিল ভারতের হয়ে টেস্টে সাতে নেমে সর্বোচ্চ ব্যক্তিগত রান। শনিবার ভারতের কিংবদন্তি অলরাউন্ডারকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়লেন এই সময়ের তারকা অলরাউন্ডার জাদেজা। জাদেজার এই বিরাট কীর্তিতে প্রথম ইনিংসে পাহাড়সম রান করল ভারত।

৬ উইকেটের বিনিময়ে ৩৫৭। প্রথম দিনের শেষে এই ছিল ভারতের স্কোর। সেখান থেকে এদিন শুরুটা দুর্দান্ত করেন জাদেজা এবং অশ্বিন। মোহালিতে টেস্টের দ্বিতীয় দিন কেরিয়ারের দ্বিতীয় শতরান করে জাদেজা। ভাল সঙ্গ দিয়েও শর্ট বলে ক্যাচ তুলে আউট হলেন অশ্বিন। ৬১ রানে ফেরেন তিনি।

অশ্বিন আউট হলেও জাদেজা শ্রীলঙ্কার বোলারদের কোনোরকম ছাড় দেননি। দ্রুত দেড়শো রানের গণ্ডি পেরিয়ে যান তিনি। জাদেজা যখন ১৭৫ রানে ব্যাট করছিলেন, তখনই ইনিংস ঘোষণা করে দেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। সেসময় ভারতের স্কোর ছিল ৫৭৪/৮। যা নিয়ে রোহিতের সমালোচনাও হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সমর্থকদের দাবি, ইনিংস ঘোষণা না করলে নিশ্চিত ২০০ রান করতে পারতেন জাদেজা।

ভারতের ৫৭৪ রানের বিশাল রানের মোকাবিলা করতে গিয়ে শুরু থেকেই বিরাট চাপে শ্রীলঙ্কা। দিনের শেষে তাদের স্কোর ১০৮ রানে চার উইকেট। ভারতের হয়ে দু’টি উইকেট পেয়েছেন অশ্বিন। একটি করে উইকেট পেয়েছেন জাদেজা এবং বুমরাহ। দিনের শেষে ভারত এগিয়ে ৪৬৬ রানে। শ্রীলঙ্কার টপ অর্ডারের চার ব্যাটারই ভাল শুরুর পর ফিরে গেছেন প্যাভিলিয়নে।

কিউএনবি/অনিমা/৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit