বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাটিং ধসের পর হাল ধরেছেন সাইফ-ইমন শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫ নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড পূজার বিরতি শেষে সাজেক সড়কে ফের অনির্দিষ্টকালের অবরোধ ডাক

বিমান চলাচল নিষিদ্ধ করলে সেটা হবে যুদ্ধে যোগদান : পুতিন

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৮০ Time View

 

ডেস্কনিউজঃ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন যে, ইউক্রেনের আকাশ সীমায় কোনো দেশ বিমান চলাচল নিষিদ্ধ করলে তা হবে এই যুদ্ধে যোগদানের সামিল।

শনিবার রুশ টিভিতে বক্তব্য রাখার সময় তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, কোনো দেশ এই লক্ষ্যে পদক্ষেপ নিলে সেটা এই সশস্ত্র সংঘাতে যোগদান বলে বিবেচনা করা হবে।

সামরিক দিক থেকে এই নো-ফ্লাই জোন হচ্ছে এমন এলাকা যেখানে হামলা চালানো বা পর্যবেক্ষণের জন্য বিমান চলাচল নিষিদ্ধ করা হয়।

তবে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয় সামরিক পন্থায় – এই আদেশ লঙ্ঘনকারী বিমানকে গুলি করে ভূপাতিত করতে হয়।

ইউক্রেনের আকাশ সীমায় বিমান চলাচল নিষিদ্ধ করতে নেটোর আপত্তির সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমিরি জেলেনস্কি। তিনি এর জন্য নেটোর ‘দুর্বলতা’ এবং ‘অনৈক্য’কে দায়ি করেছেন।

নেটো বলছে, এটা করা হলে আরো বেশি সংখ্যক দেশ যুদ্ধে জড়িয়ে পড়বে। এর আগে আপনাদের জানিয়েছিলাম যে, ইউক্রেনে রুশ দখলদারিত্বে থাকা খেরসন শহরের বাসিন্দারা দখলকারী বাহিনীর বিরুদ্ধে সরব বিক্ষোভ দেখাচ্ছেন।

শহরের কেন্দ্রস্থলে জমায়েত হয়ে তারা স্লোগান দিচ্ছেন এবং নানা ভাবে রুশ সৈন্যদের গালাগালি করছেন।

সোশাল মিডিয়ার অন্য কিছু ভিডিওতে দেখা যাচ্ছে রুশ সৈন্যরা ফাঁকা গুলি ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করছে।

কৃষ্ণ সাগর এবং দিনেপার নদীর তীরে খেরসন একটি গুরুত্বপূর্ণ বন্দর।

সূত্র : বিবিসি

কিউএনবি/বিপুল/৫ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ | রাত ৯:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit