বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ ব্যাটিং ধসের পর হাল ধরেছেন সাইফ-ইমন শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫ নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

সিলেট জেলা পরিষদের উদ্যোগে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ১০৫ Time View

 

সিলেট প্রতিনিধি : সিলেট জেলা পরিষদের উদ্যোগে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্দের চেতনা মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা, “মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (৫ মার্চ) বিকাল ৪টায় জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল আবেদীনের সভাপতিত্ত্বে ও জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমান বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা সুখী সমৃদ্ধি দেশ গঠনের লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। দেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। ২০৪১ সালে বাংলাদেশ হবে একটি উন্নত দেশ। তাই বঙ্গবন্ধুর স্বপ্নকে পূরণ করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে।

স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, পদক প্রাপ্ত বেগম রোকেয়া, সিলেট জেলা ইউনিট কমান্ড মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, সিলেট মহানগর ইউনিট কমান্ড মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মন, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি আল আজাদ। অনুষ্ঠনে আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা রুকেয়া বেগম, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সদস্য আমাতুজ জহুরা রওশন জেবিন রুবা।

 

 

কিউএনবি/আয়শা/৫ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit