শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

সয়াবিন তেল নিয়ে কারসাজি কুড়িগ্রামে ভোক্তা অধিকারের জরিমানা

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৮৬ Time View

 

রাশিদুল ইসলাম, কুড়িগ্রাম : কুড়িগ্রামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করেছে। ৫ মার্চ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে শহরের পৌরবাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এ সময় সয়াবিন তেলের বোতলের গায়ে লেখা দাম ঘষে তুলে অতিরিক্ত দামে বিক্রি করার অপরাধে নূর স্টোরকে ১০ হাজার টাকা, বোতলের তেল ঢেলে খোলা তেল হিসেবে অতিরিক্ত দামে বিক্রি করার অপরাধে শিরিন স্টোরকে ১০ হাজার টাকা, তেলের বোতলের গায়ের দাম ঘষে তুলে অতিরিক্ত দামে বিক্রি করার অপরাধে নুরজামান কাঁচামালকে ১ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন-উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ রফিকুল ইসলাম এবং সদর থানা পুলিশের বিশেষ টিম। এ ব্যাপারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/৫ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit