শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে: শামা ওবায়েদ রাহুল গান্ধীর বিরুদ্ধে রাষ্ট্রপতিকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ বিজেপির যুক্তরাষ্ট্রের সঙ্গে সফল আলোচনার উপায় জানালেন ইরানের প্রেসিডেন্ট নোবেল শান্তি পুরস্কার না পেয়ে নরওয়ের ওপর ক্ষেপলেন ট্রাম্প, দিলেন যে হুঁশিয়ারি আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ মেসির বিদায়ী ম্যাচের জার্সি এখন জাদুঘরে যুক্তরাষ্ট্রে শক্তিশালী হারিকেনের আঘাত, বিদ্যুৎহীন ৬ লাখের বেশি গ্রাহক যুক্তরাষ্ট্রে প্রায় এক শতাব্দী পর আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন এই সিদ্ধান্ত? দিল্লিতে মমতা ব্যানার্জি আটক যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ, ৫ সদস্যের তদন্ত কমিটি

দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষ দিশেহারা-মাওলানা গাজী রহমত উল্লাহ

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৯৪ Time View

 

সিলেট প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ৭নং ওয়ার্ড শাখার দায়িত্বশীল সমাবেশ ক্বারী তাজুল ইসলামের সভাপতিত্বে (৫মার্চ) স্থানীয় একটি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সূরা সদস্য, সিলেট মহানগর শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা গাজী রহমত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সহ সাধারণ সম্পাদক ডা. মাওলানা মোস্তফা আহমদ আজাদ ও মোহাম্মদ আব্দুল গাফফার।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনগণ দিশেহারা হয়ে পড়েছে। তিনি অবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনার জোর দাবি জানান। সভায় বক্তারা বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস দেশ জাতি ও ইসলামের কল্যাণে ব্যাপক কাজ করে যাচ্ছে। তাই সংগঠনের দাওয়াতি কার্যক্রমকে আরো জোরদার করতে হবে।

সভায় বক্তারা সংগঠনের মহাসচিব আল্লামা মামুনুল হক সহ কারাগারে বন্দি আলেম ওলামা ও ইসলামী নেতৃবৃন্দের মুক্তির দাবি জানান।সভায় উপস্থিত দায়িত্বশীলদের পরামর্শের ভিত্তিতে নগরীর ৭নং ওয়ার্ড কমিটি পূণ:গঠন করা হয়। দায়িত্বশীলরা হচ্ছেন- সভাপতি ক্বারী তাজুল ইসলাম, সহ-সভাপতি মো. আব্দুল খালেক, মো. তাজ উদ্দিন, মো. আব্দুল মতিন, মো. আব্দুস সাত্তার, সাধারন সম্পাদক মো. আব্দুল্লাহ, সহ সাধারণ সম্পাদক মো. হাসান আহমদ, মো. জামাল আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রব, মো. মনির আহমদ, বায়তুল মাল সম্পাদক মো. আব্দুল বছির, সহ বায়তুল মাল সম্পাদক মো. সাদ্দাম হোসেন, প্রশিক্ষণ সম্পাদক মো. পারভেজ উল্লাহ, প্রচার সম্পাদক মো. মামুন মিয়া,

সদস্য আলী আহমদ, ইউসুফ মিয়া, আব্দুর রহিম, সাব্বির আহমদ, হাকিম মোল্লাহ, সুলায়মান আহমদ, জাহিদুল ইসলাম, রবিউল ইসলাম, কামাল আহমদ, রমজান আলী, ইমরান আলম, মনির মিয়া, রেজাউল ইসলাম, হাফিজুল ইসলাম, জুয়েল আহমদ, জামাল আহমদ, হানিফ মোল্লা, আব্দুল হামিদ, মাহফুজ আহমদ, আকাশ মিয়া, আব্দুর রহমান, শফিক আহমদ, রাসেল আহমদ সহ ৪৫ সদস্য বিশিষ্ট ৭নং ওয়ার্ড কমিটি পূণ:গঠন করা হয়। পরে দেশ জাতি ও মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।

কিউএনবি/অনিমা/৫ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit