বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার নেপালে ভয়াবহ বন্যায় ভেসে গেছে বাড়ি, নিখোঁজ মালিকের অপেক্ষায় বিশ্বস্ত কুকুর ইবিতে অভিনব উদ্যোগে আন্তর্জাতিক চিঠি দিবস উদযাপন ইমরান খান ও তার স্ত্রীর বিষয়ে পাকিস্তান হাইকোর্টের নতুন নির্দেশ দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বড় ধরনের ঝুঁকিতে বিশ্ব শেয়ারবাজার, এআই নিয়ে ভয়ংকর সতর্কবার্তা রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২ ভাল্লুকের হামলা রোধে ড্রোন ও নেকড়ে রোবট ব্যবহার করছে জাপান সেপ্টেম্বরে ৩ লঘুচাপ, তাপপ্রবাহের সঙ্গে বন্যার শঙ্কা জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

ইউক্রেনে তিন রুশ সেনা অধিনায়ক নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৮৬ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের শত্রুপক্ষের খুব কাছাকাছি যাওয়ার পর রাশিয়ার সেনাবাহিনীর অন্তত তিনজন অধিনায়ক নিহত হয়েছে বলে পশ্চিমা দেশের কর্মকর্তারা বলছেন।

তাদের উদ্ধৃত করে বিবিসির নিরাপত্তা বিষয়ক সংবাদদাতা গর্ডন কোরেরা জানাচ্ছেন, রুশ ৩১তম কম্বাইন্ড আর্মস আর্মির উপপ্রধান এক স্নাইপারের গুলিতে নিহত হয়েছেন।

একজন ডিভিশনাল কমান্ডার এবং রেজিমেন্টাল কমান্ডারও নিহত হন।

রুশ বাহিনীর কোন কোন অধিনায়ক সৈন্য নিয়ে রণক্ষেত্রের অনেকখানি সামনে চলে গিয়েছেন। তাদের লক্ষ্য আরও বেশি ইউক্রেনিয়ান এলাকা দখল করা। তারা নিজেরা ব্যক্তিগতভাবে সম্মুখভাগে চলে যাওয়ার পর অনেকেই বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছেন।

এদিকে জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলৎজ ইউক্রেন পরিস্থিতি নিয়ে টেলিফোনে এক ঘণ্টা ধরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কথা বলেছেন।

এসময় তিনি ইউক্রেনে রুশ সামরিক অভিযান এই মুহূর্তে বন্ধের আহ্বান জানিয়েছেন বলে জার্মান সরকারের একজন মুখপাত্র বলছেন।

একই সঙ্গে ইউক্রেনের যেসব জায়গায় লড়াই চলছে সেখানে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়ার ব্যাপারেও কথা বলেন তিনি।

কিউএনবি/অনিমা/৫ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit