বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : পিএসজি-বার্সেলোনার লড়াইয়ে জিতবে কারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চীনের মেদোগ বাঁধ: ঝুঁকি মোকাবেলায় জাপান ও ভারতের আগাম প্রস্তুতি প্রয়োজন বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী আর্জেন্টিনা ম্যাচে রেফারিকে ‘জালিম’ বলা সেই ফুটবলারকে বড় শাস্তি দিল ফিফা মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম মসজিদ-মন্দির সবসময় রাজনীতির বাইরে রাখতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

রাশিয়ার ট্যাংক দখলের পর যা করলেন ইউক্রেনীয়রা (ভিডিও)

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ৮৫ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার অভিযানের অষ্টম দিন চলছে বৃহস্পতিবার। চলমান এই সংঘাতে উভয় পক্ষেরই ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এরইমধ্যে রাশিয়ার একটি ট্যাংক ইউক্রেনের একদল সাধারণ মানুষের ‘দখল’ নিয়েছে। তারা সেই ট্যাংকটি কেবল দখলই নেননি। দখল শেষে ট্যাংক নিয়ে বরফ আচ্ছাদিত রাস্তায় আনন্দ ভ্রমণও করেছেন। 

ভিডিওটিতে রুশ সামরিক যানটিকে খারকিভের একটি তুষার আচ্ছাদিত মাঠের মধ্য দিয়ে চলতে দেখা গেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল যানটিকে টি-৮০বিভিএম সাঁজোয়া যুদ্ধ ট্যাংক হিসেবে চিহ্নিত করেছে।এদিকে বেশ কয়েকজন ইউক্রেনীয় রাশিয়ান সৈন্যদের  ফেলে যাওয়া অস্ত্র ও যানের ভিডিও এবং ছবি পোস্ট করেছে। ইউক্রেনীয়দের দাবি যেসব রুশ সেনা এসব অস্ত্র ও যান ফেলে গেছে তারা হয় বন্দি হয়েছে কিংবা যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে গেছে। 

এদিকে, রাশিয়ান সেনারা যুদ্ধ এড়াতে তাদের যানবাহনে নাশকতা চালাচ্ছে বলে পেন্টাগনের এক কর্মকর্তার বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ান সেনারা বিশৃঙ্খলার মধ্যে রয়েছে। রুশ সেনাদের বলা হয়েছে ‘সবাইকে গুলি করতে’।  এই কারণে রুশ সেনারা কাঁদছে এবং যুদ্ধ এড়াতে তাদের যানবাহনে নাশকতা চালাচ্ছে।

ওই পেন্টাগন কর্মকর্তা নিউইয়র্ক টাইমসকে বলেন, রুশ সেনাদের একটি গুরুত্বপূর্ণ অংশই তরুণ। তাদের ভালোমতো প্রশিক্ষণ নেই। অনেকেই পূর্ণমাত্রায় সামরিক অভিযানের জন্য প্রস্তুত নন। এছাড়া রুশ সেনাদের মনোবলও কম। এমনকি তারা খাবার ও জ্বালানির মতো প্রয়োজনীয় জিনিসের সংকটে ভুগছে বলেও ওই পেন্টাগন কর্মকর্তা জানান। তিনি বলেন, যুদ্ধ এড়াতে এই সৈন্যরা ইচ্ছাকৃতভাবে তাদের যানবাহনে ছিদ্র করেছে।
 

 

 

কিউএনবি/আয়শা/৩রা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit