বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে জামালপুরে বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমীন ফারহানা

Reporter Name
  • Update Time : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ১৬৫ Time View

 

ময়না আকন্দ, জামালপুর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমীন ফারহানা এমপি বলেছেন, বর্তমান সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে, তারা বলে বিএনপি নাকি আন্দোলন করতে পারে না। বিএনপি আওয়ামী লীগের মত লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা করে না, গান পাউডার দিয়ে মানুষ মারতে পারে না। বিএনপি আন্দোলন করতে পারে কিনা এসে দেখে যান। আওয়ামী লীগ ১৩বছরে মামলা হামলা দিয়ে নির্যাতন করে বিএনপির মনোবল ভাঙতে পারে নাই। বন্দুকের নল ও পুলিশ প্রশাসন সরিয়ে দিয়ে দেখেন আন্দোলন কাকে বলে।

বুধবার (২মার্চ) দুপুরে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যে মুল্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা ব্যারিস্টার রুমীন ফারহানা এমপি’র বক্তব্যে এসব কথা বলেন। পৌর শহরের স্টেশন রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। বিক্ষোভ সমাবেশ  প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

এছাড়াও বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড.শাহ মো.ওয়ারেছ আলী মামুন, মুস্তাফিজুর রহমান বাবুল, আবুল কালাম আজাদ, লিয়াকত আলী, শফিউর রহমান শফি ও এ্যাডভোকেট মন্জুর কাদের বাবুল খান প্রমুখ। এ সময় বক্তারা চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিসহ সরকারের সীমাহীন দুর্নীতি ও ব্যর্থতায় প্রতিবাদ জানিয়ে টিসিবির মাধ্যমে সহনীয় মূল্যে সর্বস্তরের জনসাধারণের মাঝে পণ্য সরবরাহের দাবি জানান।

 

 

কিউএনবি/আয়শা/২রা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit