বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম
শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫ নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড পূজার বিরতি শেষে সাজেক সড়কে ফের অনির্দিষ্টকালের অবরোধ ডাক ছোট যমুনার বুকে বর্ণিল নৌবহর, প্রতিমা বিসর্জনে শেষ হলো নওগাঁর দুর্গোৎসব

খারকিভে রুশ ছত্রীসেনা নেমেছে, চলছে লড়াই

Reporter Name
  • Update Time : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ৮৪ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের অবরুদ্ধ দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে আকাশপথে রুশ হামলা শুরু হয়েছে বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে। রাশিয়ার ছত্রীসেনারা (প্যারাট্রুপার) খারকিভে অবতরণ করেছে। অবরুদ্ধ খারকিভ দখলের চেষ্টায় সেখানে রুশ ছত্রীসেনাদের অবতরণের আগের খবর ইউক্রেনের সামরিক বাহিনী বুধবার সকালে নিশ্চিত করেছে। ইউক্রেনের সেনাবাহিনীর মতে, খারকিভ এবং আশপাশের অঞ্চলে বিমান হামলার সাইরেন বাজতে শুরু করার পর রুশ বিমান সেনাদের হামলা শুরু হয়।

তাদের বিবৃতিতে আরো বলা হয়েছে, রাশিয়ার সেনারা একটি আঞ্চলিক সামরিক হাসপাতালে আক্রমণ করেছে এবং সেখানে লড়াই চলছে। মূলত রুশভাষী শহর খারকিভে এখন সকাল পৌনে সাতটা (বাংলাদেশের চেয়ে চার ঘণ্টা পিছিয়ে। ) গত কয়েক দিনের বেশির ভাগ সহিংসতার কেন্দ্রস্থল খারকিভ। মঙ্গলবার একটি ক্ষেপণাস্ত্র ইউক্রেনের এ শহরের স্থানীয় সরকার সদর দপ্তরে আঘাত হানে। এতে অন্তত ১০ জন নিহত হয়। সেদিন শহরের অন্যত্র আরো কয়েকজন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি খারকিভের বেসামরিক এলাকায় রাশিয়ার হামলাকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছেন।  

সূত্র : বিবিসি।

 

 

কিউএনবি/আয়শা/২রা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit