শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর কূটনীতিতে নতুন মাইলফলক: মির্জা ফখরুল প্রাথমিকের ১৪ হাজার নতুন শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর বাংলাদেশকে ১৩ হাজার ২০০ কোটি টাকা জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, নিন্দা দেশটির ‘আয়োজকরা চায় আমরা বাদ পড়ি’ — ফিফা সভাপতিকে ইঙ্গিত ইরান অধিনায়কের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী দেশের সব বিভাগে বজ্রবৃষ্টির শঙ্কা যুক্তরাষ্ট্রের ৩১ শহরে ‘রইদ’ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি পাঁচ লাখ ‘ড্রোন যোদ্ধা’ তৈরি করবে দক্ষিণ কোরিয়া

খারকিভের সামরিক হাসপাতালে হামলা চালিয়েছে রুশ প্যারাট্রুপাররা: ইউক্রেন

Reporter Name
  • Update Time : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ৭৬ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :   রাশিয়ার প্যারাট্রুপারার ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে অবতরণ করেছে এবং একটি সামরিক হাসপাতালে হামলা চালিয়েছে। আজ বুধবার ইউক্রেনের স্বাধীন তথ্য সংস্থা ও ইউক্রেনের সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বিবিসি। 

২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে ‌‌‌বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। বিভিন্ন নিষেধাজ্ঞা দিলেও যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশগুলো রাশিয়ার বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে নামতে এখনো সম্মত হয়নি। এদিকে এক বক্তৃতায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনে অভিযানের বিষয়ে পশ্চিমা দেশগুলোর প্রতিক্রিয়া আমলে নিচ্ছে না রাশিয়া। ন্যাটো এবং যুক্তরাষ্ট্র ইউক্রেনের পাশে আছে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে কয়েকটি ইউরোপীয় দেশ পরমাণু অস্ত্র নিয়েছে। তাদের পথ ধরে ইউক্রেন যাতে পরমাণু অস্ত্রের অধিকারী হতে না পারে, সে কারণেই রাশিয়া এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। সাবেক সোভিয়েতভুক্ত দেশগুলোর কোনোটিতে মার্কিনীরা সামরিক স্থাপনা নির্মাণ করতে পারবে না। 

কিউএনবি/অনিমা/২রা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit