সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম
জাজিরায় প্রাথমিক শিক্ষা অফিসারের অনিয়ম তদন্তে প্রভাব বিস্তার, বাঁধাগ্রস্ত তদন্ত স্বাধীনতার ৫৫ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি॥ ইজিবাইকের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু, চালক পলাতক রাজধানীতে হানি ট্র্যাপে যুক্তরাষ্ট্র প্রবাসীর ছেলেকে হত্যা:  সঠিক তদন্তের জন‍্য মামলা পিবিআইতে হস্তান্তরের দাবি পরিবারের ফুলবাড়ীতে মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে॥ সবচেয়ে কম বয়সে ব্যালন ডি’অর জিতেছেন যারা মার্কিন-ইরান দ্বন্দ্ব, আঞ্চলিক অস্থিরতা এবং কূটনীতির শেষ চাল এক কোটির ওপরে দাম উঠল যাদের নরসিংদীতে ১৪০ রাউন্ড সিসার গুলিসহ  এক নারী গ্রেপ্তার  লিটনের টেস্ট খেলা নিয়ে সুখবর দিলেন কোচ

রুশ হামলায় জ্বলছে কিয়েভের টিভি টাওয়ার

Reporter Name
  • Update Time : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ৮৭ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  ইউক্রেনের রাজধানী কিয়েভের সুনির্দিষ্ট কয়েকটি নিশানায় হামলা চালানোর হুমকি দিয়ে অধিবাসীদের সতর্ক করার পরই নগরীর কেন্দ্রস্থলে টিভি টাওয়ারে রকেট হামলা চালিয়েছে রুশ বাহিনী।

এ সময় কিয়েভের টেলিভিশন টাওয়ার থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়।

ইউক্রেন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, টাওয়ারে রাশিয়া হামলা করেছে। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘বেশ কিছু যন্ত্রপাতির ক্ষতি হয়েছে এবং বেশ কিছু সময়ের জন্য চ্যানেলগুলো কাজ করবে না।’

বিবিসি জানায়, ইউক্রেন সরকারের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে।

সোশ্যাল মিডিয়ার ফুটেজে দেখা গেছে, টিভি টাওয়ারস্থলে বিস্ফোরণ হয়েছে। ফুটেজটি যাচাই করে দেখা হচ্ছে।

এর আগে মঙ্গলবার বিকালের দিকে এক বিবৃতিতে রুশ কর্মকর্তারা বলেছিলেন ইউক্রেনের ‘নিরাপত্তা বিভাগের প্রযুক্তি কেন্দ্র এবং প্রধান সাই-অপ সেন্টার টার্গেট করে হামলা চালানো হবে। এ সব সামরিক স্থাপনার কাছাকাছি এলাকা থেকে বেসামরিক লোকজনকে দ্রুত সরে যেতে বলা হয়েছে।’

রুশ বিবৃতিতে আরও বলা হয়, ‘ইউক্রেনের যেসব নাগরিক জাতীয়তাবাদীদের উসকানিতে তৎপর তাদের এবং কিয়েভের অন্য বাসিন্দা যারা এসব স্থাপনার কাছে বসবাস করছেন তাদের সেখান থেকে সরে যাওয়ার অনুরোধ করছি।’

জানা যাচ্ছে, রাশিয়া মোট চার দিক থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে। একটি সেনা দলের লক্ষ্য রাজধানী কিয়েভ। আর একটি সেনা দল এগোচ্ছে খারকিভকে কেন্দ্র করে। ইউক্রেনের সরকারি সূত্র জানাচ্ছে, সোমবারই খারকিভে রুশ সেনার ছোড়া বিস্ফোরকে একাধিক সাধারণ নাগরিক নিহত হয়েছেন।

কিউএনবি/অনিমা/২রা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৮:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit