শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম

গৌরনদীতে শীতকালীন ক্রীড়া ও খেলাধুলা প্রতিযোগীতা সম্পন্ন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৪১ Time View

 

বিশ্বজিত সরকার বিপ্লব  গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বরিশালের গৌরনদীতে উপজেলা পর্যায়ে ৫০তম জাতীয় শীতকালীন ক্রীড়া ও খেলাধুলা প্রতিযোগীতা গতকাল সোমবার সম্পন্ন হয়েছে। উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে সোমবার দিনব্যাপী উপজেলা সদরের সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে ওইদিন সকাল ১০টায় মশাল জ্বালিয়ে প্রতিযোগীতার শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল জলিল, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার লিটু চ্যাটার্জি, গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ হেলাল হোসেন, মডেল থানার সেকেন্ড অফিসার এস.আই মোঃ সহিদুল ইসলাম, সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলিউল্লাহ্, উপজেলা ক্রীড়া পরিষদের সাধারন সম্পাদক মোঃ লুৎফর রহমান দিপ। বিকেল ৪টায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিবৃন্দগন বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৮শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit