মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

বেনাপোল সাড়ে ৩শ বোতল ফেনসিডিল আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০১ Time View

 

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের বেনাপোল দৌলতপুর বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে সাড়ে ৩শ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করেছে। রবিবার ভোরে দৌলতপুর সরদারপাড়া মেম্বরের মোড় থেকে বস্তাবন্দি অবস্থায় এ ফেনসিডিল আটক হয়। এ সময় বিজিবি কোন মাদক ব্যবসায়ীকে আটক করতে পারেনি । আটক ফেনসিডিলের মুল্য প্রায় ৩ লক্ষ টাকা। দৌলতপুর বিজিবি জানান, আটক ফেনসিডিল সিজার লিষ্ট করে জমা করা হয়েছে । স্থানীয়রা অভিযোগ করে বলেন বিজিবি’র হাতে আটক ফেনসিডিলের মালিক দৌলতপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে ও দৌলতপুর মাদক সিন্টিকেট প্রধান মাদক সদ্রাট জিয়াউর রহমানের ।

বিজিবি সূত্রে জানাগেছে, রবিবার ভোর রাতে দৌলতপুর বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একটি বড় মাদকের চালান দৌলতপুর থেকে বেনাপোলের দিকে যাচ্ছে। এমন সংবাদে বিজিবি সদস্যরা দৌলতপুর সরদারপাড়া মেম্বরের মোড়ে অবস্থান নেয়। এমন সময় ৩ টি বস্থায় করে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকের একটি চালান নিয়ে বের হয়। তখন বিজিবি সদস্যরা তাদের গতিরোধ করলে মাদক ব্যবসায়ীরা ফেনসিডিলের বস্থা ফেলে পালিয়ে যায়। তখন বিজিবি মাদক ব্যবসায়ীদের ফেলে যাওয়া বস্থা খুলে দেখে বস্তার ভিতরে সাড়ে ৩শ বোতল ফেনসিডিল ।

নাম প্রকাশ না করার শর্তে দৌলতপুর প্রামের এক আওয়ামীলীগ নেতা জানান গত কয়েক বছর ধরে দৌলতপুর গ্রামে জিয়া, জামাল ও সাইফুলের নেতৃত্বে সিন্টিকেটের মাধ্যমে পর্যাপ্ত পরিমানে মাদক ব্যবসা বেড়ে গেছে। প্রতিদিন ভোর রাত থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত ঘোনার মাঠ ও মেদের মাঠ দিয়ে ফেনসিডিল আসছে। তিনি বলেন মাদকের এই সিন্টিকেটের সাথে সীমান্তের বিজিবি ও বেনাপোল থানা পুলিশের কতিপয় ব্যাক্তির সাথে হাত মিলিয়ে মাদক ব্যবসা হচ্ছে। তিনি আরও বলেন শক্রুবার মাদক স¤্রাট জিয়ার ছোট ভাই রিয়াজুল ফেনসিডিল নিয়ে ধরা পড়ার দুই দিন পর রবিবার সকালে জিয়ার নিজের ফেনসিডিলের একটি চালান বিজিবি’র হাতে ধরা পড়েছে। বিষয়টি প্রশাসনের দৃষ্ঠি প্রয়োজন।

 

 

কিউএনবি/আয়শা/২৭শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit