মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী ইতালিতে বাঁধনের ওপর হামলা, মুখ খুললেন পরীমনি বাঁধনের ওপর হামলায় ক্ষোভ প্রকাশ দীপ্তি চৌধুরীর, জানালেন ৪ কারণ আজ শুরু চ্যাম্পিয়ন্স লিগ, নতুন যত নিয়ম এবারের আসর থেকে মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে চায় রাশিয়া পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সুইস রাষ্ট্রদূতের সাক্ষাৎ, বাড়ছে বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান ২০৩১ সালের মধ্যে ৪৫ লাখ মানুষকে দক্ষতাভিত্তিক সাক্ষরতায় আনার পরিকল্পনা ব্রাজিল আর কখনো চ্যাম্পিয়ন হবে না, বললেন সাবেক ফুটবলার ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ

দুর্বৃত্তের গুলিতে খাগড়াছড়িতে  এক বৃদ্ধ নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৫০ Time View

 

জসিম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি : পার্বত্য খাগড়াছড়ি জেলার  সদর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের সাতভাইয়া পাড়া নামক এলাকায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে তন বিহারী চাকমা (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। বৃহস্পতিবার(২৪ ফেব্রুয়ারি ২০২২ইং ) রাতে নিজ বাড়ি  গোলাবাড়ি ইউনিয়নের সাতভাইয়া পাড়ায়  এই ঘটনা ঘটে।

তন বিহারী চাকমা সাতভাইয়া পাড়ার বাসিন্দা এবং তিনি পেশায় কৃষক ছিলেন। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে এই বিষয় বিস্তারিত কিছু জানা যায়নি। দুর্বৃত্তের ছোড়া গুলিতে নিহত ৩ গোলাবাড়ি ইউনিয়নের  সাতভাইয়া পাড়ার  তন বিহারী চাকমা,র বাসায় ছুটে যান  গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের  নবনির্বাচিত চেয়ারম্যান উল্লাস এিপুরা নিহত তন বিহারীর পরিবারকে সমবেদনা ও সহযোগিতার আশ্বাস দেন। 

খাগড়াছড়ি মডেল সদর থানার অফিসার ইনচার্জ  (ওসি) মোহাম্মদ রশিদ বলেন, দুর্বৃত্তরা তন বিহারীকে ঘরের সামনে গুলি করে হত্যা করে। তাঁর শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে।তবে এই বিষয়ে পরিবার বা স্থানীয়রা কেউ কিছু বলছেনা। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে  বলেও জানান খাগড়াছড়ি মডেল সদর থানার অফিসার ইনচার্জ  (ওসি) মোহাম্মদ রশিদ।

কিউএনবি/আয়শা/২৫শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit