শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

ডর্টমুন্ডকে হারিয়ে শেষ ষোলোতে রেঞ্জার্স

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮১ Time View

 

স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার রাতে উয়েফা ইউরোপা লিগের প্লে-অফের দ্বিতীয় লেগে বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে রেঞ্জার্স। তবে দুই লেগ মিলিয়ে ৬-৪ গোলে এগিয়ে থেকে শেষ ষোলো নিশ্চিত করেছে স্কটিশ ক্লাবটি। প্রথম লেগে জার্মান ক্লাবটিকে ৪-২ গোলে হারিয়েছিল রেঞ্জার্স। ৪-২-৩-১ ফর্মেশনে খেলা রেঞ্জার্স শুরুতেই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে।

একই ফর্মেশনে শুরু করা বরুশিয়া ডর্টমুন্ডের দরকার ছিল বড় জয়ের। সে লক্ষ্যে শুরুতেই পিছিয়ে পড়লেও সময়ের ব্যবধানে আক্রমণের ধার বাড়ায় জার্মান ক্লাবটি। পর পর দুই গোল করে ম্যাচে ফেরারও আভাস দেয়। তবে দ্বিতীয়ার্ধে আবারো সমতায় ফেরে স্বাগতিক রেঞ্জার্স। শেষ পর্যন্ত ডর্টমুন্ডকে আর সুযোগ দেয়নি স্বাগতিকরা। ম্যাচে ৬৫ ভাগ বল পায়ে ছিল বরুশিয়া ডর্টমুন্ডের। রেঞ্জার্সের পোস্টে ১৬টি শট নিয়ে লক্ষ্যে রাখে ছয়টি। রেঞ্জার্সও কম যায়নি, ১১টি শট নিয়ে সাতটিই রাখে লক্ষ্যে।

২৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে রেঞ্জার্সকে এগিয়ে নেন জেমস তাভেরনিয়ের। আট মিনিট বাদেই সমতায় ফিরে ডর্টমুন্ড। মালেনের শট রেঞ্জার্সের এক ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে এলে বল পান বেলিংহ্যাম। বল পেয়ে বক্সে ঢুকে সহজেই গোলরক্ষককে পরাস্ত করেন এই ইংলিশ মিডফিল্ডার। ৪২ মিনিট মালেনের গোলে এগিয়ে যায় বরুশিয়া ডর্টমুন্ড৷ তবে ৫৭ মিনিটে সমতায় ফেরে রেঞ্জার্স। জোড়া গোল পূরণ করেন তাভেরনিয়ের। বাকি সময়ে কেউ আর গোলের দেখা না পেলেও প্লে-অফ থেকে বিদায় নিতে হয় বরুশিয়া ডর্টমুন্ডকে।

 

 

কিউএনবি/আয়শা/২৫শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit