মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম

ডোমারে জেলা পরিষদের উদ্যোগে সামাজিক প্রতিষ্ঠানে সিলিং ফ্যান বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ১১৩ Time View

 

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে জেলা পরিষদের উদ্যোগে ২০২০/২০২১ অর্থ বছরে এডিপি সাধারণ বরাদ্দ হতে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে।বুধবার বিকাল ৩টায় ডোমার ডাকবাংলো মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সিলিং ফ্যান বিতরণ করেন, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জননেতা জয়নাল আবেদীন।

এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অতুল মন্ডল, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মজিবর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মেহেরুন আক্তার পলিন, ডোমার পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ময়নুল হক মনু, যুবলীগনেতা জুম্মা রহিম দুলু প্রমূখ বক্তব্য রাখেন।

পরে মসজিদ মাদ্রাসা সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে ৩০টি সিলিং ফ্যান বিতরণ করেন অতিথিগণ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি নব-নির্মিত ডোমার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠানে যোগ দেন। এর আগে ডোমার বাসষ্ট্যাান্ড সংলগ্ন জেলা পরিষদের অর্থায়নে নির্মিত দ্বিতল ভবন মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
  

কিউএনবি/অনিমা/২৪শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit