মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান আটোয়ারীতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী দুর্গাপুরে খালের ওপর ৩৫টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন দুর্গম পাহাড়ে গৃহহীন অধিবাসীদের মুখে হাসি ফুটালো বাংলাদেশ সেনাবাহিনী মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান। ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় নওগাঁ রেসিডেনসিয়াল স্কুলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তায় অন্য দেশগুলো ‘আগ্রহী’ নয়: ট্রাম্প কোনো ব্যাংকই আর দলের হয়ে কাজ করতে পারবে না: গভর্নর

নির্বাচন কমিশন গঠনে চূড়ান্ত হচ্ছে ১০ নাম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮০ Time View

 

ডেস্ক নিউজ :  প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে উপযুক্ত ১০ জনের নামের তালিকা চূড়ান্ত করা হচ্ছে। এ জন্য ২২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকালে ফের বৈঠকে বসছে সার্চ কমিটি। 

জানা গেছে, ১২-১৩ জনের তালিকা থেকে এ বৈঠকেই ১০ নাম চূড়ান্ত করা হবে। এরপর ২৪ ফেব্রুয়ারি বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন সার্চ কমিটির সদস্যরা। ওই সময়ই নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি নিজেদের সুপারিশনামা তুলে দেবে রাষ্ট্রপতির হাতে। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে চূড়ান্ত ১০ নামের তালিকা প্রকাশে বিশিষ্টজনরা পরামর্শ দিলেও তা অপ্রকাশিতই থাকছে। সার্চ কমিটির প্রধান বিচারপতি ওবায়দুল হাসান গত রবিবার কমিটির বৈঠক শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে না বলে জানিয়ে দেন। প্রস্তাব পাওয়া ৩২২ নামের মধ্য থেকেই ১০ জনের নাম চূড়ান্ত করা হবে বলে সেদিন আভাস দিয়েছিলেন সার্চ কমিটির প্রধান। সার্চ কমিটি যে ১০ জনের নাম সুপারিশ করবে, সেখান থেকে প্রধান নির্বাচন কমিশনার ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। 

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইনে বলা হয়েছে, সার্চ কমিটি সিইসি পদের জন্য দুজন এবং নির্বাচন কমিশনারের চারটি পদের জন্য আটজনের নাম প্রস্তাব করবে রাষ্ট্রপতির কাছে।

কিউএনবি/অনিমা/২২শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit