বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

অসুস্থ মাকে অবহেলা, এক সঙ্গে স্ত্রীদের তালাক দিলেন তিন ভাই!

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯২ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  ডিভোর্স বা তালাক শব্দটা শুনলে এখন কেউ আর অবাক হয়না। কিন্তু যদি একসঙ্গে তিন ভাই তাদের স্ত্রীদের তালাক দেয়, তাহলে সেটা অবাক হওয়ার বিষয় বৈকি। অসুস্থ মায়ের যত্ন নিতে অবহেলা করায় ক্ষুব্ধ হয়ে কয়েক মিনিটের ব্যবধানে একই পরিবারের ওই তিন ভাই তাদের স্ত্রীকে তালাক দিয়েছেন।

উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ায় ঘটেছে এই ঘটনা। এমন ঘটনার পিছনের কারণটাও হৃদয়বিদারক। জানা গেছে, আলজেরিয়ার বাসিন্দা ওই তিনভাই বাড়ি ফিরে দেখেন, তাদের অসুস্থ মাকে পাশের বাসার এক নারী গোসল করিয়ে দিচ্ছেন। স্ত্রীদের অসুস্থ মাকে দেখাশোনা করতে না দেখে ক্ষেপে যান তিন ভাইয়ের প্রত্যেকেই। এই কারণে একই সঙ্গে তিনজনই তাদের স্ত্রীকে তালাক দেন। 

খবর অনুযায়ী, ওই তিন ভাইয়ের একটি বোনও আছে। সপ্তাহে দুইদিন সেই বোনই এসে মাকে গোসল করিয়ে দিতেন। পাশাপাশি মায়ের দেখভালও করতেন। কিন্তু সম্প্রতি বোনের স্বামীর ক্যান্সার ধরা পড়ায় তিনি আসতে পারছেন না। এদিকে, ওই তিন ভাই মায়ের দেখাশোনা করার জন্য স্ত্রীদের বললেও তারা দেখাশোনা করতে পারবেন না বলে জানিয়ে দেয়। অসুস্থ মাকে প্রতিবেশীদের কাছে দয়া ভিক্ষা করতে দেখে ক্ষেপে গিয়ে তারা এই সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।

সূত্র- গালফ নিউজ, জিও নিউজ।

কিউএনবি/অনিমা/২১শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit