বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

যুদ্ধ কি অবশ্যম্ভাবী, ভারতীয় নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৫ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  আমেরিকাসহ ইউরোপের একাধিক দেশ ক্রমেই দাবি করে যাচ্ছে, ইউক্রেনে হামলা করবেই রাশিয়া। ইতোমধ্যে ইউক্রেন সীমান্তে মোতায়েন বিশাল বাহিনীর একটা অংশ সরিয়ে নিয়েছিল মস্কো। তাতেও উত্তেজনা কমছে না। এর মধ্যেই নিজেদের নাগরিকদের ইউক্রেন ছাড়তে বলল ভারত। জারি করল নির্দেশিকা। এমনকি সেখানে পাঠরত ভারতীয় শিক্ষার্থীদেরও সেদেশ ছাড়তে বলা হয়েছে। যদি না কারও থাকা ‘আবশ্যক হয়। 

নির্দেশিকায় বলা হয়েছে, বাণিজ্যিক বা চার্টার্ড যেমন বিমানই পাওয়া যাচ্ছে তাতে করেই যেন ইউক্রেন ছাড়েন ভারতীয় নাগরিকরা। কারণ যে কোনও মুহূর্তে দেশটিতে আক্রমণ করতে পারে রাশিয়া। গত কয়েক দিনে এই নিয়ে দ্বিতীয় নির্দেশিকা জারি করল ইউক্রেনের ভারতীয় দূতাবাস। প্রথম নির্দেশিকায় পড়ুয়াদের ইউক্রেন ছাড়ার কথা বলেছিল ভারত। টাটা সংস্থার এয়ার ইন্ডিয়া আগামী ২২, ২৪ ও ২৬ ফেব্রুয়ারি তিনটি বিশেষ বিমান চালু করবে। ইউক্রেনের বৃহত্তম বিমানবন্দর বরিস্পিল থেকে ভারতীয়দের নিয়ে বিমান তিনটি ভারতে ফিরবে। বর্তমান পরিস্থিতিতে ভারতের বিদেশ মন্ত্রণালয়ের ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খুলেছে। সেখানে এই সংক্রান্ত যে কোনও প্রয়োজনে যোগাযোগ করা যাবে।

এদিকে, রবিবার (২০ ফেব্রুয়ারি) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলছেন ফরাসি প্রেসিডেন্ট মানুয়েল মাক্রোঁ। তার দপ্তর জানিয়েছে, পূর্ব ইউরোপে যুদ্ধ থামাতে এটাই শেষ চেষ্টা মাক্রোর তরফ থেকে। 

কিউএনবি/অনিমা/২১শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit