মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

মনিরামপুরে কাঠবোঝাই ট্রলির চাপায় মোবাইল মেকানিক নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৩২ Time View

 

স্টাফ রিপোর্টার,মনিরামপুর (যশোর) : যশোরের মনিরামপুরে কাঠ বোঝাই ট্রলির চাপায় আবু দাউদ(২৮) নামে এক মোবাইল মেকানিক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার রাজগঞ্জ-বাকড়া সড়কের কোমলপুর মোড়ে।নিহত আবু দাউদ ঝিকরগাছা উপজেলার খোসালনগর গ্রামের কৃষক আবদুর রহিমের ছেলে। আবু দাউদ রাজগঞ্জ বাজারে একটি ইলেকট্রিক দোকানের মোবাইল মেকানিক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল ১০ টার দিকে আবু দাউদ বাড়ি থেকে বাইসাইকেল যোগে রাজগঞ্জ বাজারের উদ্দেশ্যে রওনা হয়। সকাল সাড়ে ১০ টার দিকে কোমলপুর গ্রামের মোড়ে পৌছলে পিছন থেকে আসা কাঠবোঝাই একটি ট্রলি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা গুরুতর আহত আবু দাউদকে উদ্ধারের পর ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নূর ই আলম সিদ্দিকী জানান, এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেননি।

কিউএনবি/অনিমা/২১শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit