শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

চৌগাছা সদর ইউনিয়ন পরিষদের ২৩ মাস বিদ্যুৎ বিল বাকী সংযোগ বিচ্ছিন্ন

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ১১৩ Time View

 

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছার সদর ইউনিয়ন পরিষদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বলে জানিয়েছেন যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ চৌগাছা জোনাল অফিসের ডিজিএম বালী আবুল কালাম। বরিবার এ ইউনিয়ন পরিষদের বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করা হয়েছে।

জানা যায়, ২৩ মাস যাবৎ বিদ্যুৎ বিল পরিশোধ না করায় এ সংযোগ বিছিন্ন করা হয়েছে। তবে বিদ্যুৎ বিলবকেয়া থাকার কারণে কোনো ইউনিয়ন পরিষদে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনা বিরল। বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করায় ইউনিয়নবাসী তথ্যসেবা জন্মনিবন্ধন কার্যক্রমের মতো চলমান ই-সেবাভিত্তিক অনেক কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

ইউপি চেয়ারম্যান আবুল কাশেম বলেন, আমি সবে মাত্র দায়িত্ব পেয়েছি। এরই মধ্যে পরিষদের অডিট চলছে। রবিবার পরিষদে গিয়ে দেখি অফিস অন্ধকার। কারণ জানতে চাইলে পরিষদের সচিব জানায় বিদ্যুৎ বিল বাকী থাকায় লাইন বিচ্ছিন করে দিয়ে গেছে।

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ার ঘটনার সত্যতা স্বীকার করে ইউপি সচিব শরিফুল ইসলাম বলেন, বিদ্যুৎ বিল পরিষদের আয় থেকে দেওয়া হয়। কিন্তু পরিষদে যে পরিমান আয় হচ্ছে তাতে অন্য খরচ চালিয়ে বিল দেওয়া সম্ভব হয়নি। সংযোগ বিচ্ছিন্ন না করতে আমি পল্লী বিদ্যুৎ ডিজিএম মহদয়কে অনুরোধকরেছিলাম। তিনি কোনো রকম নোটিশ ছাড়াই লাইন বিচ্ছিন্ন করেছেন।

চৌগাছা জোনাল অফিসের ডিজিএম বালি আবুল কালাম বলেন, গত ২৩ মাসে ২৩ হাজার টাকা বিদ্যুৎ বিল বকেয়া হয়েছে। পরিষদে কম পক্ষে ৫ বার নোটিশ দেওয়া হয়েছে। তিনি বলেন এছাড়া আমি নিজে গিয়েও বিল পরিশোধ করা করার জন্য অনুরোধ করেছি। পরিষদের পক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে লাইন বিছিন্ন করা হয়েছে।

 

কিউএনবি/আয়শা/২০শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit