বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁর নিয়ামতপুর ঘুঘুডাঙ্গা তালতলী বণিক সমিতির পক্ষ থেকে সাংসদ মোস্তাফিজুরকে সংবর্ধনা  খাগড়াছড়িতে দুর্গাপূজা উপলক্ষে  ৬৮ পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ। চৌগাছায় বিএনপির সম্মেলন ও মানব বন্ধন সারডিলার নিয়োগে ২০ লাখ টাকা লেনদেনের অভিযোগ ভিত্তিহীন নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ নরসিংদীতে ছেলেকে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে  মেসির অ্যাসিস্টে দে পলের গোল, টানা তৃতীয়বার প্লে-অফে মিয়ামি এআইয়ের মাধ্যমে তালাক শরিয়তসম্মত কিনা হাদিসে বর্ণিত বিভ্রান্ত গোষ্ঠী খারেজি কারা বিদ্যালয়ে স্বামী-স্ত্রীর মারামারি, বিভাগীয় মামলা ও বদলির সুপারিশ বাণিজ্য উত্তেজনার মধ্যেই ভারতে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

সৎ ছেলে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় প্রেমিকসহ নারীর ‘আত্মহত্যা’

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৪ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার। সেখানে পরকীয়ার সম্পর্কে থাকা বাসনা পুরকাইত (৩৪) নামে এক নারী ও মানস সাউ (২৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানার একতারা এলাকার বাড়ি থেকে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, প্রায় ১০ বছর আগে একতারা গ্রামের বাসিন্দা পিনাকী মণ্ডলের সঙ্গে বাসনা পুরকাইতের বিয়ে হয়। বাসনা ছিলেন তার দ্বিতীয় স্ত্রী। পিনাকীর আগের পক্ষের একটি ছেলে রয়েছে। তবে বাসনারও আগে একবার বিয়ে হয়েছিল। সাম্প্রতিক সময়ে কাজের প্রয়োজনে বাসনার স্বামী ও সৎ ছেলে বাড়ির বাইরে থাকতেন। এই সুযোগে বাসনার সঙ্গে তিন বছরের ছোট প্রতিবেশী যুবক মানস সাউয়ের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। স্বামী ও সৎ ছেলের অনুপস্থিতিতে বাসনার সঙ্গে মানসের ঘনিষ্ঠতা বাড়ে।

সর্বশেষ গতকাল শনিবার বাসনার স্বামী পিনাকী মণ্ডল এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। সেই সুযোগে রাতে তার বাড়িতে আসেন মানস। তার সঙ্গে আপত্তিকর অবস্থায় সৎ মা বাসনাকে দেখে ফেলে ছেলে। বিষয়টি জানাজানি হলে রাতেই নিজদের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন দু’জনে। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে উস্থি থানার পুলিশ। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। সূত্র : আনন্দবাজার পত্রিকা।

কিউএনবি/অনিমা/২০শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit