আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালিতে ইরানের মাইনের আঘাতে সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন একটি কনটেইনারবাহী জাহাজ ডুবে গেছে। আর এই জাহাজডুবির পর প্রণালিটিতে দামি পারমিউম আর আইফোন ভাসতে দেখা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, এরপর থেকে অনেক ছোট নৌকা ওই জাহাজের কাছে গিয়ে সেগুলো কুড়িয়ে নিয়ে আবার বিক্রি করে দিচ্ছে।
এই জাহাজডুবির আগে বিপ্লবী গার্ড ঘোষণা দিয়েছিল, হরমুজে তারা নজরদারি বৃদ্ধি করবে। বাহিনীটি অভিযোগ করে, আমিরাতের সেনাবাহিনীর সহায়তায় যুক্তরাষ্ট্র হরমুজ দিয়ে তেল পাচার করছে। এছাড়া হরমুজে অ্যান্টিগা অ্যান্ড বার্বুডার পতাকাবাহী একটি জাহাজও ডুবে গেছে। গত ২৩ সেপ্টেম্বর এটি হামলার শিকার হয়। ওই ঘটনায় এক ক্রু নিহত হন। আর বাকিদের উদ্ধার করা হয়।
কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৬:৩২