শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

ভোলাহাটে ৮৩ শিক্ষা প্রতিষ্ঠানে মাত্র ৫টিতে শহীদ মিনার

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৪০ Time View

 

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : রফিক সালাম বরকত জাব্বারসহ অগণিত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের রাষ্ট্রভাষা বাংলা। আজ রাষ্ট্র ছাড়াও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়ে পালিত হয়ে আসছে দিবসটি। কিন্তু প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে গড়ে উঠেনি শহীদ মিনার। ভোলাহাট উপজেলায় মোটি উচ্চ বিদ্যালয় রয়েছে ১৯ টি মাদ্রাসা রয়েছে ১২টি কলেজ রয়েছে ৫ ও সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৪৭ টি। মোট ৮৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বড়গাছী সরকারী উচ্চ বিদ্যালয়, কৃষ্ণনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, পীরগাছী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ভোলাহাট মোহবুল্লাহ মহাবিদ্যালয়ে শহীদ মিনার রয়েছে। বাঁকী ৭৪ শিক্ষা প্রতিষ্ঠানে আজ পর্যন্ত শহীদ মিনার গড়ে উঠেনি।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, ৪৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে দুটিতে শহীদ মিনার রয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তৌফিকুল ইসলাম জানান, আমি করোনায় আক্রান্ত। তাছাড়া নতুন যোগদান করায় সঠিক তথ্য জানা নেই বলে জানান। তবে রামেশ্বর হাই স্কুল মাঠে একটি শহীদ মিনার রয়েছে সেটি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার হিসেবে ব্যবহার করা হয়। মুশরীভূজা ইউসুফ আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আজগর আলী বলেন, সরকারি ভাবে শহীদ মিনারের জন্য অনেক দিন পূর্বে আমার প্রতিষ্ঠানে নির্মাণের জন্য তথ্য প্রদান করা হলেও আজ পর্যন্ত নির্মাণের কোন উদ্যোগ নেই। দ্রুত সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের দাবী করেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২০শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit