মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

মনিরামপুরে কুলটিয়া ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ১১৫ Time View

 

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে শনিবার কুলটিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে দলিয় কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন।

কুলটিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আবদুল আজিজের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক খায়রুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল হাই, থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মফিজুর রহমান, মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, ফারুক হোসেন, খান শফিয়ার রহমান, জুলফিকার আলী ভুট্টো, থানা যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, আব্বাস উদ্দিন, ছাত্রদলের আহবায়ক ওলিয়ার রহমান প্রমুখ। সভায় সর্ব সম্মতিক্রমে কুলটিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি করে আরো গতিশীল করার সিদ্ধান্ত গৃহীত হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৯শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit