শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

হৃদয়ে ডোমার এঁর ৪র্থ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ১১০ Time View

 

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলার প্রথম সামাজিক সংগঠন “হৃদয়ে ডোমার” এঁর ৪র্থ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও অনলাইলন পোর্টালের শুভ উদ্বোধন ঘোষনা করা হয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ডোমার বাজার থেকে এক বণ্যার্ঢ র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আরএন প্লাজা দ্বিতীয় তলায় আলোচনা সভায় মিলিত হয়।

সংগঠনের সভাপতি রাশেদুল ইসলাম আপেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, ডোমার প্রেসক্লাবের সভাপতি সাবেক ভিপি আসাদুজ্জামান চয়ন। সংগঠনের সাধারণ সম্পাদক রাকিব আল-আকাশের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে পৃষ্ঠপোষক হাবিবুর রহমান হাবিব, ডোমার আইডিয়াল একাডেমীর অধ্যক্ষ মোসলেহু উদ্দিন শাহ, প্রভাষক আতিদুল হক বাচ্চু, সাংবাদিক আনিছুর রহমান মানিক, এমদাদুল হক মাসুম, হিমেল চন্দ্র রায়, সংগঠনের সহ-সভাপতি সিদ্দিকুল ইসলাম, প্রাকটিস ২৪ এর প্রতিষ্ঠাতা সুলতানুল আরেফিন, জাগো নিউজ ২৪ ডটকমের সম্পাদক রিপন ইসলাম শেখ, নিকাহ রেজিষ্টার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী আব্দুল মালেক, জেলা রিপোটার্স ক্লাবের সহ-সভাপতি শাহাজান আলী মনন, নদী সুরক্ষা কমিটির জেলা সমন্বয়কারী শিক্ষক আব্দুল ওয়াদুত প্রমূখ বক্তব্য রাখেন। এ সময় ফ্রেন্ডস ক্লাব, সম্মিলিত প্রয়াস, কিশোর কন্ঠ পাঠক ফোরাম, উচ্ছ্বাসসহ বিভিন্ন সংগঠনের সদস্যগণ উপস্থিত ছিলেন। ক্যাপশন- ডোমার উপজেলার প্রথম সামাজিক সংগঠন “হৃদয়ে ডোমার” এঁর ৪র্থ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও অনলাইলন পোর্টালের শুভ উদ্বোধন করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৯শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit