সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার মাটিরাঙ্গা জোনের অভিযানে ট্রাকে মিলল ১০ লাখ টাকার ভারতীয় জুস। ​পাহাড়ে সম্প্রীতি রক্ষায় গুজব থেকে সতর্ক থাকার আহ্বান-মাটিরাঙ্গা জোন  কমান্ডারেরর  

ডোমারে জোড়াবাড়ী ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যানের নাগরিক সংবর্ধনা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৩৮ Time View

 

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে ৪নং জোড়াবাড়ী ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান সাখওয়াত হাবিব বাবু’র দায়িত্ব গ্রহন উপলক্ষে নাগরিক সংবর্ধনা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহঃবার সকাল ১১টায় পরিষদ মাঠে এলাকাবাসী আয়োজিত স্বাস্থ্য সহকারী আনজারুল হক মিলনের সঞ্চালনায় সাবেক শিক্ষক আব্দুস সামাদ এর সভাপতিত্বে অতিথি হিসাবে নব-নির্বাচিত চেয়ারম্যান সাখওয়াত হাবিব বাবু’র পিতা ময়নুল হক সরকার, সাবেক সিভিল সার্জন ডাঃ পিতাম্বর রায়, সাবেক অধ্যক্ষ জগদিশ চন্দ্র রায়, অধ্যাপক নুরল আলম বেগম রোকেয়া কলেজ রংপুর, সমাজ সেবক আমিনুর রহমান, শিক্ষক হরেন্দ্র নাথ রায়, ইউনিয়ন আ’লীগের যুগ্ন আহবায়ক শৈলেন্দ্র নাথ রায় প্রমূখ বক্তব্য রাখেন।

এ সময় ইউনিয়নের নব-নির্বাচিত ইউপি সদস্যসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরিষদে আসন গ্রহন শেষে এলাকাবাসী নব-নির্বাচিত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান। চেয়ারম্যান সাখওয়াত হাবিব বাবু বলেন, জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। এলাকাবাসীকে সাথে নিয়ে সকলের পরামর্শে ডিজিটাল বাংলাদেশ গড়তে জোড়াবাড়ী ইউনিয়নকে মডেল ইউনিয়নে রুপান্তিত করবো। উন্নয়নের ধারা অব্যহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

কিউএনবি/অনিমা/১৯ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit